শীঘ্রই ফেসবুক মেসেঞ্জারে ‘ইনস্ট্যান্ট গেমস’ এর ব্যবস্থা আসছে। গোটা পৃথিবীজুড়ে ১.২ বিলিয়ন ব্যবহারকারী এ সেবা পাবেন।
গত মাসে ফেসবুকের ডেভেলপারদের এফ৮ কনফারেন্সে এ কথা জানায় সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
আগামী কয়েক সপ্তাহর মধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে পৌঁছে যাবে ইনস্ট্যান্ট গেমস।
মেসেঞ্জারে গেমসের জন্য যে ফিচার যোগ হবে তা দারুণ সমৃদ্ধ থাকবে। ইনস্ট্যান্ট গেমসে থাকবে টার্ন-বেজড গেমপ্লে, লিডারবোর্ড এবং টুর্নামেন্ট। এটা নিয়ন্ত্রণ করবে গেম বোটস। এই রোবট ব্যবহারকারীদের পছন্দের গেম বেছে নিতে সহায়তা করবে।
তবে গেমসের সর্বোচ্চ সুবিধা পেতে দেখতে হবে আপনি কোন ধরনের স্মার্টফোন ব্যবহার করছেন। যত ভালো ফোন, তত বেশি মজা।
আশা করা হচ্ছে এটাকেই বিশ্বের সেরা গেমের উৎসে পরিণত হবে।







