চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক থেকে সতীর্থদের দূরেই থাকতে বলছেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম। খুঁজে নিতে পারলে ইতিবাচক বিষয়ের শেষ নেই! তবে সচরাচর আলোচনার কেন্দ্রে থাকে নেতিবাচক জিনিসগুলোই। বাংলাদেশ দল বা ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়াদি, আগ্রহ-আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে হরহামেশাই। বিশ্বকাপে টাইগারদের কাছে প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, সেখানে ভালোকিছুর প্রশংসা যেমন মিলবে, চুন থেকে পান খসলে মিলবে সমর্থকদের কড়া সমালোচনাও। এটি ক্রিকেটারদের ওপর আঁচড় কাটবে কতটুকু?

মাশরাফী বিন মোর্ত্তজা বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য তার বা সাকিবের মতো ক্রিকেটারদের উপর কোনো প্রভাব ফেলে না। তবে সবাই তো আর একরকমভাবে বিষয়গুলো সামলাতে পারেন না। বিশ্বকাপের সময় তাই সতীর্থদের ফেসবুকের মতো মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শই দিলেন অধিনায়ক।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ উড়াল দেবে পহেলা মে। সেখান থেকে সোজা ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে খেলতে যাবে। দেশে ফেরার বিমান ধরতে ধরতে প্রায় দুমাস পেরিয়ে যাবে। দীর্ঘ সফরের আগে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার দলপতি। সেখানে দলের সম্ভাবনা, লক্ষ্য, ভালো-মন্দ অনেক বিষয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়েও কথা বলতে হল ম্যাশকে।

‘সোস্যাল মিডিয়া কখনোই আমাদের ভালো বা মন্দ খেলতে সহযোগিতা করবে না। বিশেষ করে আমাদের সোস্যাল মিডিয়া। এটা আমাকে বা সাকিবকে কোনো ইফেক্ট করে না। যাকে করে তার ব্যক্তিগত ব্যাপার, তাকেই সেটা নিয়ে ভাবতে হবে।’

মাঠের ক্রিকেটে চড়াই-উতরাই সময়ের অভিজ্ঞতা মাশরাফী-সাকিবের মতো ক্রিকেটারদের জন্য দীর্ঘ সময়ের। ভালোর জন্য প্রশংসা, মন্দের জন্য নিন্দা, সমর্থকদের এমন আচরণের সঙ্গে বহুবার মুখোমুখি হতে হয়েছে তাদের। সমর্থকদের আবেগের জায়গাটার প্রতিও মাশরাফীর শ্রদ্ধা কম নয়।

কিন্তু দলের তরুণ সদস্য সাব্বির-সৌম্য-লিটনরা সমর্থকদের হঠকারী আচরণে মেজাজ হারিয়ে বসতে পারেন যেকোনো সময়েই। একবার যদি নেতিবাচক বিষয়গুলো তাদের মাথায় ভর করে, মাঠের খেলায় সেটির প্রভাব পড়াই স্বাভাবিক। আবার সতীর্থদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মতো ব্যক্তিগত বিষয়ে ধরাবাঁধা কোনো নিয়ম করে দেয়ার পক্ষপাতীও নন মাশরাফী! তবে আসরটা যেহেতু বিশ্বকাপ, চাপ-প্রত্যাশাটা যেহেতু সাধারণ সময়ের চেয়ে একেবারে ভিন্ন, সময়টাতে তাই ফেসবুকের মতো মাধ্যমকে দূরে রাখতেই সতীর্থদের পরামর্শ দিলেন অধিনায়ক।

Reneta

‘এটা নিয়ে আসলে রুলস তৈরি করা যায় না। এটা ব্যক্তিগত জিনিস। তবে এর থেকে দূরে থাকতে পারলেই সব থেকে ভালো হয়। দুটা মাস, আমার কাছে মনে হয় টোটাল কনসেনট্রেশনটা আমাদের বিশ্বকাপ কেন্দ্রিক থাকাটাই ভালো হবে। সেটা টিমের জন্য, দেশের ক্রিকেটের জন্যও ভালো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT