চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক চ্যাটে মোদির সমালোচনা করায় যুবক গ্রেপ্তার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অশ্লীল মন্তব্যের পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তারের ঘটনায় ভারতে আবারও আলোচনায় ৬৭ ধারা। গ্রেপ্তারের ঘটনাকে বিরোধীরা ভিন্নমত এবং ব্যক্তিগত গোপনীয়তার উপর আঘাত বলে সমালোচনা করলেও বিজেপি বলছে, সমালোচনা আর অবমাননা এক নয়।

সমালোচনাকে স্বাগত জানালেও অশ্লীল, অরুচিকর শব্দ দিয়ে আক্রমণ গ্রহণযোগ্য নয় বলে মনে করছে বিজেপি।

২০১৫ সালের মার্চে তথ্যপ্রযু্ক্তি আইনের ৬৬এ  ধারার অস্বচ্ছতার কারণে তা বাতিল করে দেয় ভারতের সুপ্রিম কোর্ট। ধারা ৬৭টিও একই ধরণের দ্বিধা তৈরি করছে। এই ধারা ইলেকট্রনিক মাধ্যমে কিছু প্রকাশ ও তা আদান-প্রদানে নিয়ন্ত্রণ আরোপ করে।

৩০ অক্টোবর এই ধারায় তামিলনাড়ুর ভিরুধুনাগর জেলার এস. থিরুমুরুগানকে (১৯) গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা এবং আইপিসি’র ৫০৫ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে।

থিরুমুরুগানের বিরুদ্ধে ব্যক্তিগত ফেসবুক চ্যাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়। সেই বার্তাটি পাঠানো হয়েছিলো বিজেপির জেলা সেক্রেটারি কে. মারিমুথুর কাছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে থিরুমুরুগানকে আটক করা হয় বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভিরুধুনগর এর এসপি এম. রাজারাজান জানান, তারা দুজনই ফেসবুক বন্ধু। প্রথমে মারিমুথু মার্সাল মুভিতে বিজয়ের বিতর্কিত ডায়ালগের সমালোচনা করে ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ পাঠায়। তার জবাবে থিরুমুরুগান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করে। এই মেসেজের স্ক্রিনশটসহ অভিযোগ দায়ের করা হয়।

Reneta

মার্সাল মুভির যে অংশটি নিয়ে বিদ্রুপ করে মারিমুথু তাতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের (জিএসটি) সমালোচনা করা হয়।

বিজেপির মুখপাত্র নারায়ানান তিরুপাঠি বলেন, থিরুমুরুগানের মন্তব্যটি অবমাননামূলক, সমালোচনা নয়। অবমাননা আর সমালোচনা এক নয়। অশ্লীল শব্দে কাউকে অবমাননা উৎসাহিত করা যায় না। বিজেপি যেকোন ধরণের সমালোচনাকে স্বাগত জানায় কিন্তু অরুচিকর বা অকথ্য ভাষায় মন্তব্য গ্রহণযোগ্য নয়।

বিজেপি মুখপাত্র বলেন, আমরা সবাই একটা সমাজে বাস করি। আমি নিজেও সামাজিক মাধ্যমে অনেক সক্রিয়। কিন্তু আমি অরুচিকর মন্তব্যকে কখনও উৎসাহিত করি না।

স্থানীয় রাজনৈতিক দল ডিএমকে এবং এআইএডিএমকে এই পদক্ষেপের সমালোচনা করে বলছে: বিষয়টি ভিন্নমত, মুক্তমত এবং ব্যক্তিগত গোপনীয়তার উপর আঘাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যপ্রযুক্তি আইননরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT