চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক দিয়ে অনলাইন ভিত্তিক ব্যবসা করে স্বাবলম্বী (পর্ব-২)

সৈয়দ জাহেদ হোসেনসৈয়দ জাহেদ হোসেন
২:০৯ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০১৭
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠা করে আয় করার জন্য ফেসবুক হতে পারে অন্য একটি মাধ্যম। আজ ফেসবুকে ব্যবসা নিয়ে কিছু টিপস আলোচনা করব। আশা করি আপনিও শুরু করতে পারেন ব্যবসায়ী হিসেবে ফেসবুকে আপনার নতুন ক্যারিয়ার।

সহজে তথ্য আদান প্রদান

সহজে তথ্য আদান প্রদান ফেসবুকের প্রতি মানুষের আসক্তি সামাজিক ব্যবসার প্রচার ও প্রসারে একটি অসাধারণ অবদান রেখেছে। ফেসবুকে তথ্য বিস্তারে সবচেয়ে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। বন্ধুর সাথে বন্ধু, পরিবারের সাথে পরিবার, পরিবারকে বন্ধুদের সাথে তথ্য আদান প্রদান ধাপে ধাপে বৃদ্ধি করে। ব্যবসা সপ্রসারনের উপর জোর দিয়ে আপনি সহজেই বিভিন্ন মানুষের সাথে তথ্য শেয়ার করে সংযোগ স্থাপন করতে পারেন, এতে কোন বাধা কিংবা সীমা নেই।

অন্যের বিজনেস পেজে লাইক দিন, কমেন্ট করুন

অন্যের বিজনেস পেজে লাইক দিন, কমেন্ট করুন। এমনকি যাদেরকে আপনি আপনার প্রতিযোগী মনে করেন, তাঁদের পেজে গিয়েও লাইক দিন, গঠনমূলক কমেন্ট করুন। এতে আপনার কোন ক্ষতি হবে না, বরং আপনি তাঁদের ক্লায়েন্ট এর নিকট সহজে পৌঁছে যেতে পারবেন। ক্লায়েন্ট তাঁদের প্রোডাক্ট এর সাথে আপনার প্রোডাক্ট তুলনা করা সুযোগ পাবে। যদি আপনার প্রোডাক্ট তাঁদের আস্থা অর্জনে সক্ষম হয়, তাহলে তাঁদের ক্লায়েন্ট আপনার হতে দেরী লাগবে না। কমেন্ট এর জন্য আপনাকে সাদালাপী, বিনয়ী হতে হবে। মানুষ জন্য ফেসবুক একটি সামাজিক মাধ্যম, তাই যে কোন ছবি, ভিডিও, স্ট্যাটাসে কমেন্ট করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোন ধরনের ভুল, রুড ভাষা ব্যবহার করলে মানুষ আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিবে। তখন আপনার ব্যবসার জন্য চরম মূল্য দিতে হবে।

বিশেষ অফার দিন

Reneta

ফেসবুকে ব্যবসার জন্য আপনাকে জানতে হবে, কি কি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। আপনাকে বুঝতে হবে ফেসবুকে মার্কেটিং রেডিও টেলিভিশন ওয়েবসাইট ম্যাগাজিনের মার্কেটিং এক নয়। সবসময় ব্যতিক্রম কিছু করার চিন্তা করুন, যা অন্যরা করে না। আপনি ফেসবুকে প্রতিষ্ঠিত ব্যবসায়ি হোন কিংবা নতুন ব্যবসা শুরু করুন, ব্যতিক্রম কোন কিছু আপনার ব্যবসাকে পৌঁছে দিতে পারে সাফল্যের দ্বার প্রান্তে। যেমন একটি কিনলে আরেকটি ফ্রি অফার, ৫০% ছাড় ইত্যাদি। উদ্যোগ নিলে সেটি মানুষের নজরে খুব সহজে আসবে।



যদি লোকাল ব্যবসা হয় তাহলে সেক্ষেত্রে অফলাইন বিভিন্ন উদ্যোগও অবশ্যই নিতে হবে। না হলে ব্রান্ডিং করা যাবেনা। যেমন সামাজিক কাজকর্মে অংশগ্রহন। বন্যার্ত দের জন্য ত্রান সংগ্রহ ও বিতরণ। এরকম কিছু অফলাইন ক্যাম্পেইন আপনার মারকেটিংকে অনেক সহজ করে দিবে। নিজের মাথা থেকে এরকম আরো ব্যতিক্রম উদ্যোগ নিতে পারেন। এরকম উদ্যোগ কমপক্ষে ৩মাসে একবার হলেও অবশ্যই করতে হবে। এটি আপনার ব্রান্ডিং কয়েকগুণ বাড়িয়ে দিবে।

আগামীদিনে লক্ষ্য স্থির রাখুন

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার লক্ষ্য আপনাকে পরিষ্কার রাখতে হবে, লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে স্থির থাকতে হবে। যেমন আপনার একটি ফ্রাইড চিকেন শপ এর ব্যবসা আছে। আপনার লক্ষ্য ব্যবসার প্রসার করা। তাই আপনাকে আগামী ছয় মাসের জন্য একটা ব্যবসায়িক প্লান করতে হবে। মনে করুন আপনি পরবর্তী ছয় মাসে ব্যবসাকে ১০% বৃদ্ধি করতে চান। তাহলে নিম্নের বিষয় গুলো ফোকাস করুন। আপনার ফেসবুক পেজ প্রতিদিন সকালে আপডেট দিন। কুপন তৈরি করুন, ফেসবুকে পোস্ট দিন। নিয়মিত স্টাটাস আপডেট করার সময় সৃজনশীল চিন্তা করুন, এটি আপনার ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্র শক্তিশালী করবে।

টিপস

প্রতিদিন কুপন বিজয়ীদের ছবি আপলোড করুন।

ব্যবসার জন্য স্বচ্ছ মাধ্যম

কাছের মানুষদের কাছ থেকে পেজের রিভিউ অংশে ভাল রিভিউ লিখে নিন। অনুরোধের মাধ্যমে তাদের কাছ থেকে আদায় করে নিন। যারা একটু অনলাইনে বেশি পরিচিত তাদের কাছ হতে রিভিউ নিতে পারলে বেশি ভাল হবে। তাঁদের ওয়ালে ছবি শেয়ার করতে বলুন। একটা ধারাবাহিক সময়ে যেমন এক সপ্তাহ পর পর আপনার বিক্রির পরিমান চেক করুন। ফেসবুকে কোনো পণ্যের মার্কেটিং কেমন হল তা দেখা যায়। এখানে লুকানোর কিছু নেই। ক্লিক করলেই দেখতে পাবেন সে পোস্টটা কতটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। সুতরাং এটি এতটাই স্বচ্ছ যে, এখানে গোপনীয়তার কোনো অবকাশ নেই। রিভিউ দেখে মানুষের মনে আপনার কাছ হতে প্রোডাক্ট কিনার ব্যাপারে আস্থা তৈরি হবে। কাছের মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করেই রিভিউ নিন, মিথ্যা রিভিউ নেওয়ার দরকার নেই।

টিপস

পেজের  অ্যানগেজমেন্ট বৃদ্ধির জন্য পরিকল্পনা আগে সাজিয়ে নিন

কমেন্ট’র রিপ্লাই দ্রুত করুন 

আপনার পোস্ট নিয়ে কেউ কমেন্ট করলে দ্রুত তার উত্তর দিন। কোন উপদেশ থকলে স্বাগত জানান। আপনি কারো পেজে কমেন্ট করে নিজেকে উপস্থাপন করুন। এইভাবে অন্যের সাথে ব্যবসায়িক সংযোগ স্থাপন করুন।

ছবি ও ভিডিও’র ব্যবহার বিষয়ভিত্তিক করুনভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। ভিডিও শেয়ার হয় প্রচুর। সেখান থেকেও অনেক লাইক বৃদ্ধি পাবে। সপ্তাহে একটি ভিডিও আপলোড করার পরিকল্পনা রাখলেই ভালই হবে। ছবি এবং ভিডিও’র ব্যবহার আপনার পেজকে বাড়তি আকর্ষণ দিবে। যে কোন প্রোডাক্ট এর ছবি দিন, ভিডিও থাকলে আপলোড করুন। এতে ক্লায়েন্ট এর নজর পড়বে বেশী।

যেমনঃ
• একজন কাপড় ব্যবসায়ী তার নিত্য নতুন স্টক এর ছবি পোস্ট করবেন।
• একজন গৃহনক্সাবিদ তার নিত্য নতুন ডিজাইন ও আইডিয়া পোস্ট করবেন।
• একজন পার্সোনাল ট্রেইনার ব্যায়ামের বিভিন্ন ইন্সট্রাকশন ভিডিও আপলোড করবেন। ইত্যাদি।

টিপস

ব্যবসার কথা মাথায় রেখে স্ট্যাটাস, ছবি ও ভিডিও পোস্ট করুন।

সুসম্পর্ক ব্যবসার প্রধান পুঁজি

ফেসবুক ব্যবসাতে আপনার কাস্টমারের সাথে সুন্দর সম্পর্ক স্থাপনই আপনার ব্যবসার প্রধান পুঁজি। সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য আপনাকে ধৈর্য সহকারে এগোতে হবে। কারন এটি দ্রুত সম্ভব নয়। গঠনমূলক ও তথ্য নির্ভর পোস্ট দিন, তাহলে কাস্টমারের নিকট পৌঁছাতে বেশী দেরী লাগবে না, পজিটিভ ফিডব্যাক পাবেন।

ফেসবুক পেজ প্রমোট করুন

আপনার ফেসবুক পেজ প্রমোট করাটা সম্পূর্ণ আপনার হাতে। আপনার ব্যবসার জন্য বিজনেস কার্ড তৈরি করুন, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিন। আপনি স্টিকার ছাপিয়ে বিভিন্ন জায়গায় লাগাতে পারেন। যেমন বিভিন্ন যানবাহন। এতে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছাতে সহায়ক হবে।

টিপস
• কাস্টমারের চাহিদা ও বয়স বুঝে ব্যবসার প্লান তৈরি করুন। যেমন বই বিক্রি করতে চাইলে কাস্টমারের বয়স বুঝে বিজ্ঞাপন দিন।
• শুরুর দিকে খুব সতর্কভাবে প্রতি ২দিন পর পর কোন একটি পোস্টে আপনার ব্যবসার কথা বলতে পারেন, তবে এত তাড়াতাড়ি সরাসরি প্রোডাক্ট বিক্রির কথা বললে, সেটি ব্রান্ডিংয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে।প্রোডাক্ট বিক্রির জন্য পেমেন্ট সিস্টেম ফেসবুকে পে করাটা কিছুটা জটিল। লোকাল কাস্টমারকে ক্যাশ ডেলিভারী দিতে পারেন। কিন্তু দুরের কাস্টমারদের জন্য সবগুলো পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা করা না গেলেও চেষ্টা করুন জনপ্রিয় পেমেন্ট সিস্টেমগুলোতে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করা। বাংলাদেশের জন্য বিকাশ, ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এই জনপ্রিয় পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা অবশ্যই রাখতে পারেন।টিপসসব লেনদেন সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা করবেন। তাহলেই সবার মধ্যে ব্যবসা সম্পর্কে আস্থা তৈরি হবে। আপনার হেরে যাবার কোন ভীতি থাকবে না।

##  বিভিন্ন ধরনের ব্যবসায় ফেসবুকের ব্যবহার ##

টি-শার্ট অ্যাফিলিয়েশন

বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় ইনকাম সোর্স হচ্ছে টিসপ্রিং, যেটা হচ্ছে টি-শার্ট অ্যাফিলিয়েশন। এ অ্যাফিলিয়েশনের জন্য বেশীরভাগই ফেসবুককেই ব্যবহার করা হয়। টি-শার্ট বিক্রি করে প্রতি মাসে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করছে ১৮ থেকে ২৬ বছর বয়সী তরুণ ব্যবসায়ীরা। এরা ফেসবুক মার্কেটিংয়ের শুরুতে এ ব্যবসা শুরু করেছিল। ১০০ টাকায় টি-শার্ট কিনে আর শ’খানেক টাকায় ডিজাইন করে খুব সহজে ৩০০ থেকে ৪০০ টাকায় টি-শার্ট বিক্রি করছে এরা। প্রতি টি-শার্টে এদের ২০০ টাকা লাভ হচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাই শুধু ফেসবুকে প্রচারণা চালিয়ে এত টাকা আয় করছে। মূল কথা হল লক্ষ্যে ঠিক থাকা।

হোস্টিং অ্যাফিলিয়েশন
হোস্টিং অ্যাফিলিয়েশনের জন্য শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করে ইনকাম করা যায়। ইনকাম কয়টা সেল করেছেন, সেই অনুযায়ি বাড়তে থাকে। ইনকাম মাসে ৫০০০টাকা – ৮০,০০০টাকা হতে পারে। তবে হোস্টিং অ্যাফিলিয়েশনকে ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব না। কারণ নিয়মিত ইনকাম সম্ভব হবেনা।
লোকাল ব্যবসালোকাল যেকোন ব্যবসার প্রোফিট বৃদ্ধির জন্য এখন ফেসবুক মার্কেটিংকে সবাই ব্যবহার করছে। রেস্টুরেন্ট ব্যবসা, ফ্যাশন হাউজ থেকে শুরু করে আরও অন্যান্য ব্যবসাতেও ফেসবুকে মার্কেটিং  করেই ইনকাম বৃদ্ধি করতে হয়।

নিজের দক্ষতা অন্যকে জানান

আপনি যদি নিজেকে দক্ষ মনে করেন, কিন্তু কোথাও তারপরও চাকুরি হচ্ছেনা, তাহলে সেক্ষেত্রে বলব, আপনি আপনার দক্ষতাকে ফেসবুকের মাধ্যমে প্রমোশন চালান। যেমন মোটর মেকানিক, পেইন্টার, ম্যরেজ মিডিয়া, একাউন্টিং ইত্যাদি। তাহলে ফেসবুকের মাধ্যমেই অনেকে দক্ষতার ব্যপারে জানতে পারলে আপনার কাজের অভাব হবেনা। কাজ আপনাকে খুজে বের করবে। তখন কাজ করে শেষ করতে পারবেননা।

সম্ভাব্য কাস্টমারের আচরণ বুঝুন, টার্গেট করুন  সম্ভাব্য কাস্টমারের বয়স, সেক্স, তাদের কেনার ক্ষমতা, কেনার অভ্যাস, তাদের আচরণ বুঝতে হবে, সেই অনুযায়ি কনটেন্ট ডেভেলপ করতে হবে। সম্ভাব্য কাস্টমারদের ডাটা কালেক্ট করা এবং তাদের আচরণটা অ্যানালাইস করা জানতে হবে। সঠিক অডিয়েন্স খুজে বের করে শুধুমাত্র তাদের কাছেই মার্কেটিং করেন। এ সঠিক অডিয়েন্স কারা সেটা বুঝার জন্য অনেক টুলস রয়েছে যার ব্যবহার না জেনে অন্ধের মত মার্কেটিং করলে সময়টাই নষ্ট হবে। ইনকাম আর হবেনা। কত বেশি মানুষ আপনার পোস্ট দেখলো, সেটাতে আপনার স্বার্থকতা না, কতজন আপনার প্রোডাক্টটি কিনলো, সেটাতে মার্কেটিংয়ে সফলতা। সেজন্য সঠিক কাস্টমার টার্গেট করুন।

রিমার্কেটিং টেকনিক এপ্লাই করুন

ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে কোন প্রোমোশন যদি একই ব্যক্তির কাছে বার বার নিয়ে আসতে পারেন, তাহলে প্রোডাক্টটি ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে। এজন্য কাস্টমার ধরে রাখা, তাদের কাছে বার বার মার্কেটিং করে মেসেজ পৌছে দেওয়াটা জরুরী। এই ধরনের পদ্ধতিকে রিমার্কেটিং টেকনিক বলে।
নিজেকে আইকনে পরিণত করুনফেসবুক ব্যবসাতে নিয়মিত সময় ও শ্রম দিয়ে নিজেকে দক্ষ করে তুলুন। এতে আপনি অন্যদের নিকট আইকনে পরিণত হবেন। একবার মানুষের কাছে আইকন হয়ে গেলে হলে মার্কেটিং করার কষ্ট কমে যায়। অল্প কষ্টে বেশি লাভ করা যায়।

মাসিক মার্কেটিং রিপোর্ট পযবেক্ষণ ও মার্কেটিং প্লান তৈরি

প্রতিটা মার্কেটিংয়ের প্রতিটা ফলাফল দেখার ব্যবস্থা রয়েছে ফেসবুকে। সেগুলো অ্যানালাইস করতে না জেনে মার্কেটিং করলে কোন লাভ নাই। সেগুলো না জেনেই মার্কেটিং করলে অন্ধের মত সমুদ্রে হাতরানো হবে। রিপোর্ট অনুযায়ি মার্কেটিং প্লান তৈরি করুন। মাসিক রিপোর্ট অনুযায়ি পরবর্তী মাসের মার্কেটিং প্লানটা সাজাতে হবে। কোন ধরনের কনটেন্ট মানুষকে আকর্ষণ করছে, কোন সময়ে মানুষজন অনলাইনে বেশি থাকে সেগুলো জেনে মার্কেটিং করলে পরিশ্রম অনেক কমে যাবে, ইনকামটাও বাড়বে।

অন্যের বিজনেস অ্যানালাইস করবেন না

অন্যের বিজনেস অ্যানালাইস না করে আপনার বিজনেসের মার্কেট অ্যানালাইস করুন। অন্যেরটা অ্যানালাইস করলে কোন লাভ হবেনা। হতাশাটাই শুধু পাবেন। আপানার প্রতিযোগী ও তার দৌড় দেখে তারপর আপনার মার্কেটিং প্লান তৈরি করুন। অন্যদের পেজে গিয়ে মার্কেট সম্পর্কে স্বচ্ছ ধারণা নিন।
নিজেকে প্রতিদিন কিছু সময় দিনফেসবুকে কোন পোস্ট দিলে মানুষের অ্যানগেজমেন্ট বাড়ে, কিভাবে মার্কেটিং করলে আপনার পেজ বেশি মানুষ দেখবে, কোনভাবে মার্কেটিং করলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন সেসব বিষয়েও ভালভাবে দক্ষতাটা অর্জন করার জন্য কমপক্ষে নিজেকে প্রতিদিন কিছু সময় দিন। যেসব পোস্টগুলো সবার জন্য কাজে লাগবে, সেই পোস্টগুলো অন্যগ্রুপেও শেয়ার করুন। তাহলে এ ফেসবুক পেজটির লাইক বাড়তে থাকবে।শেয়ার করুন, ট্যাগ করুন চিন্তা ভাবনা করেইছবি সম্পর্কিত পোস্টগুলো প্রচুর শেয়ার হয় এবং অ্যানগেজিংও প্রচুর বৃদ্ধি পায়। উপকারী তথ্য আকর্ষণীয় ছবি থাকলে অবশ্যই এটা শেয়ার হবে। যাদের ওয়্যালে শেয়ার হচ্ছে, তাদের কাছ থেকে তাদের বন্ধুরা পেজটি সম্পর্কে জানতে পারবে। আর বার বার এ পেজটির নাম জানলেই, সেটি ব্রান্ড হয়ে দাঁড়াবে। ব্যবসায়িক কারনে তৈরি কোন ইমেজ কেউ সেটি শেয়ার করবেনা। তবে ভেবে চিন্তে ট্যাগ বা শেয়ার করতে হবে। যা আপনার ব্যবসায়িক পোস্ট তাই ট্যাগ করুন। ব্যক্তিগত কোন পোস্ট ট্যাগ করবেন না। ট্যাগের জন্য আপনাকে অনুমতি নিতে হবে। যাকে ট্যাগ করবেন, তার প্রাইভেসি সেটিং এ ট্যাগ এর অনুমতি দেওয়া থাকলে তা আপনার ফ্রেন্ড এর ওয়ালে দেখা যাবে। আপনার বিজনেস প্রমোট করার জন্য এটি এক ধরনের কৌশল। যেমন একজন ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর তাঁদের ভ্রমণ বিষয়ক বিভিন্ন ছবি ট্যাগ করতে পারেন। এতে ক্লায়েন্ট বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারবে। আপনি আপনার ব্যবসায়িক বিভিন্ন আনন্দ মুহূর্ত গুলোর পোস্ট শেয়ার বা ট্যাগ করতে পারেন।

কাস্টমার কেয়ার এন্ড সাপোর্ট

কাস্টমার কেয়ার এন্ড সাপোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে বলার চেয়ে শুনতে অভ্যস্ত হতে হবে। কাস্টমারকে শ্রদ্ধা ও গুরুত্ব দিতে হবে।  যেকোন প্রোডাক্ট বিক্রয় এর আগে ও পরে এই সার্ভিস খুব গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট এর তথ্য পোস্টের পর কাস্টমার যেকোন প্রশ্ন আপনাকে করতেই পারে, যেমন দর-দাম, রিটার্ন আফটার সেল, ডিসকাউন্ট ইত্যাদি। আপনাকে এই সবের উত্তর দিতে হবে। আবার বিক্রয় এর পর বিভিন্ন সেবা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।

ফেইক একাউন্ট, যা কখনো করতে যাবেন নাআমরা অনেক সময় ফেইক একাউন্ট ব্যবহার করি। ফেসবুক ব্যবসায় কোনভাবে ফেইক একাউন্ট ব্যবহার করা উচিত হবে না। তাছাড়া ফেসবুক এর টার্ম এন্ড কন্ডিশনে ফেইক একাউন্ট ব্যবহার করা অনৈতিক।

কাস্টমার সম্পর্কে তথ্য রাখুন

বর্তমান কাস্টমারের তালিকা তৈরি করুন। ফোন নাম্বার, ইমেইল এড্রেস, ঠিকানা যদি থাকে, তাহলে লিখে রাখুন। এই জন্য একটি ডায়েরী রাখুন কিংবা ফাইল মেইন্টেন করুন। কে কখন আপনাকে অর্ডার দিচ্ছেন, কি অর্ডার দিচ্ছেন, কখন ডেলিভারি দিতে হবে ইত্যাদি লিখে রাখুন। ব্যবসার জন্য ফাইল মেইন্টেন খুব জরুরী।

অনলাইন ব্যবসার ভবিষ্যৎ

ফেসবুক এক ধরনের অনলাইন ব্যবসা। বিশ্বের শীর্ষ ধনীগণের বেশীরভাগ অনলাইনভিত্তিক উদ্যোক্তা। তারা অনলাইন ব্যবহার করে বড়লোক হয়েছেন। এখান থেকেই বোঝা যায় অনলাইনভিত্তিক ব্যবসার ভবিষ্যৎ। অনলাইন একসময় টিভিকে ডিঙিয়ে মার্কেটিং এর প্রধান ক্ষেত্রে পরিণীত হয়ে যাবে। অনলাইন প্লাটফর্মে ফোকাস আসবে, কারণ এখনকার প্রজন্ম টিভি দেখার কাজও অনলাইনে সেরে ফেলেন।

সবশেষ

বর্তমানে দেশজুড়ে ফেসবুক ইউজার হল ১ কোটি ৯০ লাখের চেয়েও বেশী। এ সংখ্যা থেকেই বোঝা যায় বাংলাদেশে ফেসবুক ইউজার কেমন। স্মার্টফোনের কারণেই ফেসবুক ইউজার দ্রুত বেড়ে যাচ্ছে। আগামী বছর এই সংখ্যা আরো ৫০ লক্ষ বাড়তে পারে। ব্যবসার একমাত্র মন্ত্র, লেগে থাকুন। ফেসবুক এখন খুব অভিজ্ঞ প্লাটফর্ম। ইউটিউবে ভিডিও দেখে মার্কেটিং এর অভিজ্ঞতা অর্জন করুন। ফেসবুক ব্যবসার পরিকল্পনা তৈরির অনেক ভিডিও আছে ইউটিউবে। দেরী নয়, শুরু করে দিন। স্বাবলম্বী হোন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঠিন’ ম্যাচ জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন ফ্লিক

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাব, বন্যা সংকটে শ্রীলঙ্কায় ত্রিমুখী আঘাত

এপ্রিল ১২, ২০২৬

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT