চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে হিন্দুদের জবাইয়ের হুমকিদাতা সিলেটে গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৭
জনপদ, সিলেট
A A

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সরকারবিরোধী বক্তেব্যর অভিযোগে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে আটক করেছে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ।

বুধবার গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে।

আব্দুল আজিজের বিরুদ্ধে ফেসবুকে ও ফেসবুকের বাইরে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, অমুসলিমদের নিয়ে কটুক্তিমুলক বক্তব্য ও সরকার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে।

এমন অভিযোগে নগরীর কতোয়ালি থানায় তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়রিও হয়েছে সিলেট কতোয়ালি থানায়।

আব্দুল আজিজের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, মন্দিরসহ বিভিন্ন জায়গায় গড়িয়ে হিন্দুৃসহ অন্যধর্মাবলম্বীদের ইসলামের ‘দাওয়াত’ দিচ্ছেন আব্দুল আজিজ। নিজের সে সব ভিডিও প্রচার করেছেন নিজের ফেসবুকে। আব্দুল আজিজের প্রোফাইলে নামের নিচেই লেখা রয়েছে ‘নও মুসলিম’।

সম্প্রতি ফেসবুকে অন্য একজনকে উদ্দেশ্য করে আব্দুল আজিজের দেয়া হুমকি ভাইরাল হয়ে যায় বিভিন্ন জনের টাইমলাইনে।

Reneta

এতে দেখা যায়, আব্দুল আজিজ হুমকি দিয়ে লিখেছেন- ‘অপেক্ষা করো হিন্দু দাদারা, এই বাংলার বুকে তোমাদের মা হাসিনার পতনের পর আমরা হিন্দু নামক ও আওয়ামী লীগ সেক্যুলারদের জবাই করবো, ইনশাল্লাহ।’

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি আহমদ বলেন, নিজের ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেছে ও অন্য কেউ এসব বিদ্বেষ ছড়াচ্ছে দাবি করে আজ আব্দুল আজিজ থানায় একটি জিডি করতে এসেছিলেন।

বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা গ্রেফতার করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটহুমকিদাতা গ্রেফতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT