আজানকে ‘যুগোপযোগী’ করতে মিশরের একটি মসজিদের মুয়াজ্জিন মাহমুদ আল-মোগাজী আজানের সময় প্রচলিত বাক্য পরিবর্তন করে নতুন বাক্য ব্যবহার করেছেন। আজানের সময় ‘ঘুমানোর চাইতে নামাজ উত্তম’এর পরিবর্তে ‘ফেসবুকে সময় কাটানোর চাইতে নামাজ উত্তম’ বলে আজান দেন।
মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘আজানের বাক্য পরিবর্তনের অভিযোগে’ আইনী ব্যবস্থা নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করেছে।
নীলনদের অববাহিকায় কাফর আল-দাওয়ার নামে এক শহরের মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ‘ফেসবুকে সময় কাটানোর চেয়ে নামাজ উত্তম’ – মসজিদ থেকে এই অভিনব আজান শুনতে পেয়ে স্থানীয় লোকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এবং আল-মোজীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেন।
মুয়াজ্জিন আল-মোগাজী এর প্রতিবাদ করে একটি টেলিভিশন চ্যাট-শো অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, আমি এর প্রতিবাদে অনশন করবো।
তিনি বলেন, এর জন্য রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল-সিসির কাছে আবেদন জানাবো।







