চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
শিক্ষা
A A
রাবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং ছাত্রশিবির করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরের সামনে তাকে মারধর করা হয়। এতে তার মুখ ও হাত ফুলে যায়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

মারধরের শিকার শেখ জসিম উদ্দিন বিজয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনে তাকে সক্রিয় ভূমিকায় দেখা গেছে।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার তার বিভাগের টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নেয়ার জন্য বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন বিজয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আসলে তাকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আটক করে।

এরপর তাকে ফেসবুকে দেওয়া স্ট্যাস্টাসের কথা জিজ্ঞাসা করে মারধর করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সেখানে উপস্থিত হলে বিজয়কে প্রক্টরের হাতে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে প্রক্টর দপ্তরেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে ডাইনী বলে কটূক্তি করায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তার সাথে শিবিরের সম্পৃক্ততা আছে। তখন আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দিয়ে দেই।

Reneta

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, বিজয়কে প্রক্টর দপ্তরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের সাথে কথা বলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা বুধবার বেলা ১১টায় পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। কিন্তু বৃষ্টির কারণে তারা অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি।

এসময় প্রশাসন ভবনের সামনে আসা বেশ কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতাকর্মীরা সিনেট ভবন চত্বরে নিয়ে মারধর করেছে এমন অভিযোগ পাওয়া যায়। তবে বিজয়কে ছাড়া অন্য কাউকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকৃতির অনন্য দান নীলগিরি

পরবর্তী

আর্জেন্টিনার কোচের দৌড়ে গারেকা ও গ্যালার্ডো?

পরবর্তী
গ্যালার্ডো ও গারেকা

আর্জেন্টিনার কোচের দৌড়ে গারেকা ও গ্যালার্ডো?

সড়ক দুর্ঘটনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT