চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে বিতর্কিত মেরিন সেনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

নগ্ন ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য কিছু মেরিন সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে মার্কিন সেনাদের সংস্থা মেরিন কর্পস। সেই তালিকায় যেমন বেশ কিছু সাম্প্রতিক কর্মকর্তা রয়েছে তেমনই রয়েছে কিছু প্রাক্তন কর্মকর্তা।

শনিবার প্রথম রিভিল ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়। কিন্তু এই স্ক্যান্ডালের সঙ্গে ঠিক কতজন জড়িত রয়েছে এবং কতগুলো ছবি অনলাইনে পোস্ট করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওয়ার হর্সে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, ফেসবুকে ৩০,০০০ সদস্যের একটি গ্রুপ রয়েছে যার নাম মেরিনস ইউনাইটেড। চলতি জানুয়ারিতে সেখানে একটি হার্ড ড্রাইভের লিংক শেয়ার করা হয়, সেই লিংকটি ছিলো বিভিন্ন রাজ্যের নারী মেরিন কর্মকর্তাদের নগ্ন ছবিতে ভরপুর। ওয়ার হর্সের রিপোর্টে আরো জানা যায় সেই হার্ড ড্রাইভে কিছু ছবিতো ছিলোই সঙ্গে সেই সব নারীদের নাম ও কাজের ইউনিটও জানানো হয়। কিছু ছবির নিচে আপত্তিকর মন্তব্যও ছিলো।

মেরিন কর্পসের এক মুখপাত্র ক্যাপ্টেন রায়ান আলভিস বলেন, পরে ওই ড্রাইভটি অফলাইন করতে হয়। নাভাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিস এই ঘটনার বিষয়ে তদন্ত করছে।

আরেক মেরিন সেনা মারিসা ওয়টেক বলেন, তিনি তার ইন্সটাগ্রামে কিছু ছবি পোস্ট করেছিলেন। এবং সেখান থেকে কোনো অনুমতি ছাড়াই ছয় মাসে বেশ কয়েকবার তার ছবি এই গ্রুপে শেয়ার করা হয়।  অনলাইনে এভাবে হেনস্থা হওয়ায় মেরিন কর্পসের উপর থেকেই তিনি বিশ্বাস হারিয়েছেন বলে জানান।

মেরিন কর্পসের উচ্চ পদস্থ কর্মকর্তা কমান্ডান্ট জেনারেল রবার্ট নেলার বলেন, অনলাইনে বা অন্য কোনো ভাবে আমাদের মেরিন সেনাদের হেনস্থা করার ঘটনা নিম্নরুচি ও সম্মানের অভাব থাকাকেই প্রকাশ করে। আমি আশা করবো মেরিন সেনারা ভালো মানুষ হতে সর্বোচ্চ চেষ্টা করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগ্ন ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT