চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ‘ধর্ম নিয়ে মন্তব্য’ করে তোপের মুখে জবি শিক্ষার্থী

সাবিকুন্নাহার লিপি সাবিকুন্নাহার লিপি
৯:৪৩ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
শিক্ষা
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ধর্মীয় বিষয়ে প্রশ্ন তুলে মন্তব্য করে’ তোপের মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ।

ফেসবুকে সমালোচনার পর রোববার ক্যাম্পাসে মিছিল করে তার ফাঁসি চেয়েছে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তার বিরুদ্ধে মামলা করেছে একজন শিক্ষার্থী, এছাড়া পুলিশের পক্ষ থেকেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কথাও বলছে কোতয়ালি থানা পুলিশ।

গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদের একটি মন্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়। ওই মন্তব্যে দেখা যায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে শেয়ার করা সংবাদে ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছে সে।

Banglabid

ওই মন্তব্যের জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে তার বিচার চেয়ে আন্দোলনে নামার ঘোষণাও দেয়। পরে রোববার ফাহাদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা মিছিল করেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীরা।

অন্যদিকে ক্যাম্পাসে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের কর্মীদের অবস্থানের বিরুদ্ধে মিছিল করে উপাচার্যের ভবনের সামনে সমাবেশ করে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর কর্মীরা। এসময় তাদের উপর আচমকা হামলা চালায় একদল শিক্ষার্থী। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছে। হামলার বিচার চেয়ে প্রগতিশীল ছাত্রজোট প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ফাহাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করা হচ্ছে। আজ আমরাও ওর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত রিপোর্ট পেলেই একাডেমিকভাবে ব্যবস্থা নেব।

Reneta

আর হামলার বিষয়ে তিনি বলেন, প্রগতিশীল ছাত্রজোটের উপর হামলার ঘটনার সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, শনিবার রাতে একজন শিক্ষার্থী বাদী হয়ে ফরহাদের নামে মামলা করেছে। ডিজি’র মতামতের অপেক্ষায় আছি আমরা। মতামত হয়তো আজকের মধ্যেই পেয়ে যাবো। মতামত পেলেই ডিজিটাল অ্যাক্টে মামলা করা হবে।

এ বিষয়ে ফাহাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সে ফোন ধরেনি। তার ফেসবুক একাউন্টও ডিসঅ্যাবল দেখাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাত বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যারোলে মুক্তি আসলে কী?

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত প্রোটিয়া নারী ক্রিকেটার

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত প্রোটিয়া নারী ক্রিকেটার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি কতটুকু?

সর্বশেষ

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT