চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে গুজব ছড়ানো ৩শ’ পেজ শনাক্ত: তারানা হালিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় সংসদে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন: নির্বাচনকে সামনে রেখে গুজব ও সরকার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ফেসবুকে অন্তত ৩শ’ পেজ পরিচালনা করছে বিএনপি-জামায়াত। এদের ধরতে সেপ্টেম্বরের শেষ দিকেই কার্যক্রম শুরু করবে ‘গুজব শনাক্তকরণ সেল’।

জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই মন্ত্রীদের জন্য ছিল প্রশ্নোত্তর পর্ব। এসময় সংসদ সদস্যরা প্রশ্ন করেন, নির্বাচনকে সামনে রেখে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে যেসব মিথ্যা সংবাদ ও ফেসবুক পোস্ট দেওয়া হচ্ছে এদের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে?

প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন: স্বনামধন্য সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে বিভিন্ন মিথ্যা সংবাদ দিয়ে অনলাইনে গুজব ছড়াচ্ছে বিএনপি-জামায়াত।

এছাড়া সংসদকে তারানা হালিম জানান: সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবাবায়নের পাশাপাশি গত ২৯ জানুয়ারি ৯ম ওয়েজ বোর্ড গঠন করেছে। এছাড়া সাংবাদিকদের জন্য জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ প্রণয়ন করেছে। সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ২২ হাজার ৫৫৩ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে।

দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০ হাজার ১’শ ৩৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে বলে এক প্রশ্নের উত্তরে জানান বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরিকল্পিত শিল্পায়ন হলে গ্যাস সংযোগ দেয়া হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুজবলিড নিউজসংসদ অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT