চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের শেষ পোস্টে অমরত্ব

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
২:১২ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৬
অন্যান্য
A A

৩১ ডিসেম্বর বছরের শেষ রাত। নতুন বছরের জন্য নতুন স্বপ্ন। ম্যাথিউও তার
ব্যতিক্রম নন। মনে মনে প্ল্যান করছেন নতুন বছরের কী কী করবেন, কী আছে, কী
নেই, বছরের শেষ দিনটা কীভাবে কাটাবেন। এ নিয়ে সকাল সকাল ফেসবুকে একটা
পোস্টও দিলেন তিনি। কিন্তু সেটাই যে ফেসবুকে তার শেষ উপস্থিতি হবে তা
নিশ্চয়ই ভাবতেও পারেননি।

এটাও হয়তো ভাবেননি তার এই একটা পোস্ট ভাইরাল হয়ে ছড়িয়ে দেবে তাকে সবার কাছে।

গত ৩১ ডিসেম্বর রাত ৮টার কিছু আগে মোটর সাইকেলে করে মোড় পার হওয়ার সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ফ্লোরিডার ৩১ বছর বয়সী ম্যাথিউ ডিরিমার। চালক ৫৯ বছরের স্টিভেন লি ক্লার্ক মাতাল অবস্থায় গাড়ি মোটর সাইকেল লেনে তুলে দিলে ওই দুর্ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টায় ম্যাথিউ তার শেষ ফেসবুক পোস্টে লিখেছিলেন: ‘২০১৫-র শেষ দিন!!! সারা বছরের কাজকর্মের কথা ভেবে আজ আমি ধ্যান করবো। কিছু হারিয়েছি, কিছু পেয়েছি, পরিবার আগের চেয়ে অনেক কাছে এসেছে, দৃঢ় হয়েছে, ভালোবাসার মানুষগুলো হারিয়ে গেছে, নতুন বন্ধুও পেয়েছি।

এমন অনেক সময় গেছে যখন আমি ঘণ্টার পর ঘণ্টা নতজানু হয়ে প্রার্থনা করে গেছি এবং অন্য সময় অন্যদের প্রার্থনায় নেতৃত্ব দিয়েছি। আমার বিশ্বাস প্রতিদিন (আমার মাঝে) বোধোদয় ঘটায় যে, মানুষ, জীবন এবং পরিস্থিতি সময়ের সাথে ভালোর জন্যই বদলায়। ২০১৫-তে আমার জয় করা, অন্যদের সাথে শেয়ার করা বিশাল চ্যালেঞ্জগুলোর দিকে আমি ফিরে তাকাই, আর আবারো নিজেকে খুঁজে পাই… ধন্যবাদ দেয়ার জন্য আর বলার জন্য এসো ২০১৬, অনেক কাজ করা বাকি আছে!

এবং আমি সত্যি জানি না আজ রাতে আমি কোথায় থাকবো। কিন্তু আমি জানি যেখানে থাকবো সেখানেই আমার থাকার কথা।’

Reneta

আবেগময় এই স্ট্যাটাসের সঙ্গে পোস্ট করা ছবিতে ছিলো আরেকটা হৃদয়গ্রাহী বার্তা ‘আমরা জন্মাই একদিনে। আমরা মারা যাই একদিনে। আমরা বদলে যেতে পারি একদিনে। আর প্রেমেও পড়তে পারি একদিনে। মাত্র একদিনেই যে কোনো কিছু ঘটে যেতে পারে।’

পোস্টের কমেন্টে ম্যাথিউ লিখেছিলেন, নতুন বছরে সব বাধার সঙ্গে লড়াই করে তিনি আরো নিঃস্বার্থ হতে চান। অনেক দিন পর এমন একটি অনুপ্রেরণাময় সকাল পেয়েছেন বলেও লিখেন তিনি।

ম্যাথিউর মৃত্যুর পর ট্যাগ-শেয়ারে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পোস্টটি। জীবন-মৃত্যু আর বেঁচে থাকা নিয়ে এমন একটি পোস্ট দেয়ার দিনই মারা গেলেন ম্যাথিউ – এই ব্যাপারটাই যেনো অনেক বড় ধাক্কা সবার কাছে। প্রাণবন্ত জীবনবোধ আর আশাবাদে ভরা পোস্টটি মানুষের মনে নতুন করে যেনো বিশ্বাসের জন্ম দিয়েছে। মনে করিয়ে দিয়েছে জীবনের মূল্য, সম্পর্ক আর ভালোবাসার মূল্যের কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT