চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তদান সহজ করতে বাংলাদেশে ফেসবুকের নতুন সেবা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৬:১৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকে রক্তদান

বর্তমানে দেশে রক্তদানের ক্ষেত্রে এবং প্রয়োজনীয় গ্রুপের রক্ত সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক পরিসরে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে এ প্রক্রিয়া আরও সহজ করতে আনুষ্ঠানিকভাবে নতুন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। আগামীকাল থেকে দেশে এ সেবাটি পাওয়া যাবে।

আজ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবাটি চালুর ঘোষণা দেন ফেসবুক সাউথ এশিয়ার হেলথ প্রোডাক্ট ম্যানেজার হেমা বুদারাজু।

তিনি জানান, এ সেবাটি চালুর ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়। এর আগে ভারতে প্রথম দেশ হিসেবে সেবাটি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় মুহূর্তে রক্ত সংগ্রহ করা আরও সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি।

এর মাধ্যমে রক্তদানের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন ফেসবুকের এ কর্মকর্তা।

যেভাবে কাজ করবে ফেসবুকের এ সেবাটি

গত বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করে ফেসবুক। এ বিষয়ে এক ব্লগ পোস্টে সেবাটির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় তখন। সেখানে জানানো হয়, রক্ত দাতারা এ ফিচারটি ব্যবহার করে ‘ব্লাড ডোনার’ হিসেবে নিবন্ধিত হতে পারবেন।

Reneta

আগামীকাল এ সেবাটি চালু হওয়ার পর রক্তদাতা ফেসবুকের এই পেজ থেকে নিবন্ধন করতে পারবেন। রক্তের গ্রুপ এবং এর আগে কখনও রক্ত দান করেছেন কিনা, এসব তথ্য দিয়েই নিবন্ধিত হওয়া যাবে।

ফেসবুকে রক্তদান

পরবর্তীতে কারো রক্তের প্রয়োজন হলে বিশেষায়িত পোস্ট করতে পারবেন তারা। এ পোস্টে রক্তগ্রহীতার রক্তের গ্রুপ, যোগাযোগের ঠিকানাসহ বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকবে। রক্ত চেয়ে পোস্ট দেওয়ার পর ফেসবুক একই গ্রুপের এবং স্বল্প দূরত্বের মধ্যে আছেন, এমন রক্তদাতাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। পরবর্তীতে রক্তদাতা রক্ত দিতে চাইলে ওই পোস্টদাতার সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারবেন।

ফেসবুকে রক্তদান

রক্তদাতার রক্তের গ্রুপ ছাড়া অন্য কোনো ব্যক্তিগত তথ্য রক্তগ্রহীতা কিংবা অন্যদের সাথে শেয়ার করা হবে না বলেও জানিয়েছে ফেসবুক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: শিক্ষামন্ত্রী

পরবর্তী

স্কুলছাত্র রাজিন হত্যার প্রধান আসামী রক্তমাখা ছুরিসহ আটক

পরবর্তী
রাজিন হত্যা

স্কুলছাত্র রাজিন হত্যার প্রধান আসামী রক্তমাখা ছুরিসহ আটক

রাজ্জাকের ৬ উইকেট, জুনায়েদের সেঞ্চুরি

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT