বর্তমান প্রযুক্তির জগতে প্রায় প্রত্যেকেরই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। প্রতিদিনের বিভিন্ন প্রয়োজনে ফেসবুক ব্যবহার করে থাকি । কিন্ত কিছু কিছু ক্ষেত্রে এ ফেসবুক অ্যাকাউন্ট বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম ফেসবুকে আসা অনেক অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর পোস্ট। কিন্তু অনেকেই জানে না এই অপ্রয়োজনীয় ও বিরক্তিকর পোস্ট আনফলো করে রাখা যায়।
অনেক সময় দেখা যায় আপনার খুব কাছের বন্ধুর প্রোফাইল থেকে বিরক্তির পোস্ট বা নিউজফিড আসে। এই বিরক্তিকর বিষয় না দেখারও অপশন দিচ্ছে ফেসবুক। পোস্ট বা নিউজফিডের মেনু ফলোয়িং বাটনের পাশে আনফলোয়িং বাটন চাপলেই এটা আর দেখা যাবে না। এতে কোনো পোস্ট বা নিউজ ফিড না দেখে আপনি তার সঙ্গে শতভাগ বন্ধুত্বও বজায় রাখতে পারবেন।
আপনার প্রোফাইলে আপনি কী দেখতে চান, আর কি দেখতে চান না সেটাও শটকার্ট করে নিতে পারেন। এতে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া ছাড়াই আপনি এটি করতে পারবেন।
আপনি যদি কাউকে আনফলো করেন তাও সে জানতে পারবে না যে, এটি আপনিই করেছেন। আনফলো হওয়ার জন্য তারা কোনো নোটিফিকেশনও পাবেন না। তারা আগের মতোই আপনার ছবি ও আপডেট দেখতে পাবেন। তারা যদি আপনাকে কখনো ট্যাগ করে তবুও আপনি তাদের প্রোফাইলে ঢুকতে পারবেন।






