চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের ফ্যাক্ট চেকিং প্রোগ্রামে যুক্ত হলো এএফপি ও ফ্যাক্ট ওয়াচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৫, মে ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের ফ্যাক্ট চেকিং প্রোগ্রামে যুক্ত এএফপি ও ফ্যাক্ট ওয়াচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুল তথ্য ছড়ানো রোধ করার প্রচেষ্টার অংশ হিসেবে ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে এর আন্তর্জাতিক পার্টনার এএফপি ও বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ।

২০২০ সালে বাংলাদেশে বুম-এর সাথে প্রথম এই প্রোগ্রামটি শুরু করে ফেসবুক, যার সাথে এখন যুক্ত হলো এএফপি ও ফ্যাক্ট ওয়াচ।

পোয়েন্টার ইনস্টিটিউটের নিরপেক্ষ ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) দ্বারা স্বীকৃত এএফপি ও ফ্যাক্ট ওয়াচ ফেসবুকে বাংলাদেশ থেকে শেয়ার করা বাংলা কিংবা ইংরেজিতে লেখা পোস্ট, ছবি ও ভিডিওর সঠিকতা যাচাই এবং রেটিং করবে।

Banglabid

থার্ড পার্টির ফ্যাক্ট-চেকাররা যদি কোন কনটেন্ট বা স্টোরিকে অসত্য, পরিবর্তিত কিংবা আংশিক অসত্য হিসাবে চিহ্নিত করে তখন তা নিউজফিডে কম প্রদর্শিত হবে। ইনস্টাগ্রামও এ ধরনের স্টোরি এক্সপ্লোর ও হ্যাশট্যাগ পেজগুলোতে ফিল্টার করে দেখাবে এবং তা ফিডের নিচের দিকে থাকবে। যদি কোন পেজ বা ডোমেইন বারবার ভুয়া খবর শেয়ার করে তাহলে তার পোস্ট ডিস্ট্রিবিউশন কমে আসবে এবং তাদের পেইজের মনিটাইজেশন ও বিজ্ঞাপনগুলো বন্ধ করে দেওয়া হবে।

এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামে থাকা যে সকল কনটেন্টকে ভুয়া কিংবা সত্য থেকে কিছুটা পরিবর্তিত হিসেবে চিহ্নিত করা হয় সেগুলোর উপরে বিশেষ লেবেল দেওয়া হয় যাতে করে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারেন তারা কী পড়বেন, বিশ্বাস করবেন এবং শেয়ার করবেন। ইনস্টাগ্রামে প্রকাশিত অসত্য ও বানোয়াট ছবি, ভিডিও এবং স্টোরির উপরের অংশে এই লেবেলটি প্রদর্শিত হয়। এছাড়া ফ্যাক্ট-চেকাররা কী যাচাই করেছে তার লিঙ্ক-ও দেয়া থাকে।

ফেসবুকের গ্লোবাল ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম ২০১৬ সালের ডিসেম্বরে শুরু হয়। বর্তমানে এই তথ্য যাচাই প্রক্রিয়ায় ৮০’র অধিক পার্টনার ৬০টির অধিক ভাষায় কনটেন্টের ফ্যাক্ট চেক কার্যক্রম পরিচালনা করছে।

Reneta

ফেসবুক এশিয়া প্যাসিফিক-এর নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, “ভুয়া খবর শেয়ার করা প্রতিরোধে ফেসবুকের চলমান প্রচেষ্টার একটি অংশ হিসেবে এএফপি এবং ফ্যাক্ট ওয়াচ-এর সাথে এই পার্টনারশিপ। আর এতে আমাদের প্রয়োজন সবার সহায়তা। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, আইএফসিএন এবং আমাদের ফ্যাক্ট-চেকিং পার্টনাররা এ উপলক্ষ্যে আজ আলোচনা সভায় অংশগ্রহণ করছেন। তারা মহামারির সময়ে তথ্য যাচাইকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন। সবার সম্মিলিত এই উদ্যোগটিকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশে তথ্য সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে আমরা আশাবাদী।”

২০২০ সালে শিক্ষা মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সাথে ফেসবুক “উই থিঙ্ক ডিজিটাল” প্রোগ্রাম শুরু করে। ফেসবুকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি অনলাইনে পরবর্তী প্রজন্মের ডিজিটাল নাগরিকদের আরও সচেতন এবং দায়িত্বশীল করে গড়ে তুলতে সাহায্য করবে। গত সপ্তাহে ফেসবুক জার্নালিজম প্রোজেক্ট এবং রয়টার্স মিলিতভাবে বাংলাদেশে রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স চালু করেছে যা সাংবাদিকদের ডিজিটাল প্রতিবেদন এবং সম্পাদনায় সাহায্য করবে।

কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুশীলন এবং ভ্যাকসিন সম্পর্কে তথ্য পেতে দেশের জনগণকে সহায়তা করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগের সাথে কাজ করছে ফেসবুক। এছাড়া কোভিড সংক্রান্ত ভুল তথ্য প্রচার রোধ করতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এপ্রিলে বাংলাদেশে একটি মিডিয়া লিটারেসি ক্যাম্পেইনও শুরু করে।

তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেখুন: https://www.facebook.com/journalismproject/programs/third-party-fact-checking

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব-বুবলীকে নিয়ে ‘লিডার’ শুরু, মুক্তি কোরবানির ঈদে

পরবর্তী

তিন ধাক্কার পর দুশ্চিন্তায় ব্যাটিং

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা রান আউটের পর একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ধাক্কার পর দুশ্চিন্তায় ব্যাটিং

জেদ্দায় নতুন কনসাল জেনারেল নাজমুল হক এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় নতুন কনসাল জেনারেল নাজমুল হক

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT