ফেসবুকের ‘ট্রেন্ডিং টপিকস’ ফিচারের নাম পরিবর্তন করে ‘ট্রেন্ডিং নিউজ’ নামে যুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের সর্বশেষ সংস্করণে। গত মে মাসে ট্রেন্ডিং টপিকস ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছিল ফেসবুক এবং এরপর আইওএস অ্যাপের জন্য ফিচারটি চালু করা হয়েছিল।
ফেসবুক অ্যাপের ন্যাভিগেশন মেন্যু থেকে এই ফিচারটি পাওয়া যাবে। এর মাধ্যমে আলোচিত বিভিন্ন বিষয়ের উপর প্রকাশিত খবর দেখা যাবে। শুধু তাই নয়, তালিকায় থাকা কোনো শিরোনামের নিচে সেটি কোন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আরও কয়টি সংবাদমাধ্যমের একই বিষয়ের উপর প্রকাশিত খবরের লিঙ্ক সেখানে রয়েছে, তাও জানা যাবে।
ফেসবুকে একটি টপিক নিয়ে কতটা আলোচনা হচ্ছে, তার উপর ভিত্তি করে সংবাদগুলোর তালিকা সাজানো হবে ট্রেন্ডিং নিউজ সেকশনে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মাঝেই ফিচারটি সীমিত রাখা হয়েছে।







