চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের কাছে ৪৪ ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৮:০৩ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের লোগো সহ বিভিন্ন আইকন দিয়ে তৈরি ডিজিটাল পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছরের প্রথমার্ধে ফেসবুকের কাছে মোট ৪৪ ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার। এছাড়াও ১১টি অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণের জন্যও অনুরোধ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে।

সম্প্রতি প্রকাশিত ফেসবুকের ট্রান্সপারেন্সি রিপোর্টে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ফেসবুক জানিয়েছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে আইনি প্রক্রিয়ার জন্য মোট ২০টি অনুরোধ করা হয়েছে যেখানে তথ্য চাওয়া হয়েছে মোট ২১টি অ্যাকাউন্টের। এর বিপরীতে ১৮.৬০ শতাংশ তথ্য সরবরাহ করেছে ফেসবুক।

জরুরি প্রয়োজনে আরও ২৪টি অনুরোধের মাধ্যমে ২৩টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল সরকার। এক্ষেত্রে ফেসবুক ৬৭ শতাংশ তথ্য দিয়েছে। সব মিলিয়ে ফেসবুকের তথ্য প্রদানের হার ৪৫ শতাংশ।

উভয়ক্ষেত্রেই আগের চেয়ে তথ্য প্রদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১০টি অনুরোধের মাধ্যমে ৯টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল সরকার। এর বিপরীতে মাত্র ২০ শতাংশ তথ্য প্রদান করা হয়েছিল।

একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চাওয়া হয়েছিল মোট ৫৭টি অ্যাকাউন্টের তথ্য। এসময় ফেসবুকের দেওয়া তথ্যের পরিমাণ ছিল ২৪.৪৯ শতাংশ।

Reneta

সরকারের ফেসবুকের কাছে ৪৪ ব্যবহারকারীর তথ্য চাওয়া সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকের এ প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ১১টি অ্যাকাউন্টের বিভিন্ন রেকর্ড সংরক্ষণ (প্রিজারভেশন রিকুয়েস্ট) করতে ১০টি অনুরোধ করেছিল সরকার। মূলত অপরাধ তদন্ত সংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে এ অনুরোধ করা হয়ে থাকে।

তবে তথ্য চেয়ে অনুরোধ করলেও এ সময়ে সরকারের পক্ষ থেকে কোনো কনটেন্ট ব্লক করার জন্য ফেসবুকের কাছে অনুরোধ করা হয়নি।

কোনো দেশের সরকারের কাছ থেকে অ্যাকাউন্টের তথ্য চেয়ে কিংবা কনটেন্ট ব্লক করার জন্য কী পরিমাণ অনুরোধ জমা পড়ে, সেগুলো তুলে ধরতে এ ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করে ফেসবুক। প্রতি বছর দু’বার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

তবে ঠিক কী ধরনের তথ্য চাওয়া হয়েছে কিংবা কোন অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে, সেসব বিষয়ে কোনো তথ্য দেওয়া হয় না এ প্রতিবেদনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT