চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসটাইমে ‘আড়িপাতা’ ত্রুটি, স্বীকার করল অ্যাপল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপল-আইফোন-ফেসটাইম-ত্রুটি

টেক জায়ান্ট অ্যাপল তার ভিডিও কলিং সফটওয়্যার ফেসটাইমের বড় একটি ত্রুটির কথা স্বীকার করেছে। এই ত্রুটির ফলে অ্যাপটি অল্প কিছু সময়ের জন্য ব্যবহারকারীর ফোনে আড়িপাতার সুযোগ করে দিচ্ছে।

এ ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানিয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফেসটাইমের সাহায্যে কেউ ভিডিও কল দিলে অপর পক্ষ কল রিসিভ না করলেও কিছু সময়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে অপর পক্ষের ডিভাইসের মাইক্রোফোন চালু হয়ে যায়। ফলে তার কথা কল রিসিভের আগেই শুনতে পাওয়া যায়।

কিছু কিছু ক্ষেত্রে আইফোন ফেসটাইমের সাহায্যে ভিডিও কল রিসিভ করার আগেই ব্যবহারকারীর অগোচরে ভিডিও ধারণ করে কলারকে পাঠিয়ে দিচ্ছে।

ত্রুটিটি প্রথম প্রকাশ পায় নাইনটুফাইভ ম্যাক ব্লগে। সেখানে বলা হয়েছিল, দু’জন ব্যবহারকারী যদি অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের ১২.১ বা তার চেয়ে নতুন সংস্করণ ব্যবহার করেন তবে ওই দু’টি ডিভাইসে ফেসটাইমের সাহায্যে যোগাযোগের সময় এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে।অ্যাপল-আইফোন-ফেসটাইম-ত্রুটি

মূলত সফটওয়্যারটির গ্রুপ চ্যাট ফাংশনের মাধ্যমে আড়িপাতা শুরু হয়। সফটওয়্যারে থাকা ত্রুটির কারণে ফেসটাইম মনে করে কল রিসিভ হয়ে গেছে। ফলে সেটি ভুলবশত যাকে ভিডিও কল করা হয়েছে তার ফোনের মাইক্রোফোন চালু করে দেয়। যদিও তখনো রিসিভ করাই হয়নি।

Reneta

টানা অনেকবার রিং বাজার পর কলটি কেটে যাওয়ার সাথে সাথে এই আড়িপাতাও বন্ধ হয়ে যায়।

প্রথমে বিষয়টি নিয়ে কথা না বললেও মঙ্গলবার অবশেষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ত্রুটির কথা স্বীকার করেছে অ্যাপল। বলেছে, ‘আমরা এই ইস্যুটি সম্পর্কে জানতে পেরেছি এবং ইতোমধ্যে এর একটি সমাধানও বের করেছি। চলতি সপ্তাহের শেষ দিকে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফেসটাইমের এই ত্রুটি মেরামত করে দেয়া হবে।’

প্রাথমিক ব্যবস্থা হিসেবে সবার আগে ফেসটাইমের গ্রুপ কল ফাংশনটি বন্ধ করে দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলআইফোনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুর আগে স্বপ্নগুলোর কথা লিখে রেখে গেছেন ফাতিমা

পরবর্তী

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ ১৯ অক্টোবর

পরবর্তী
ফাইল ছবি

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ ১৯ অক্টোবর

ফেনীতে ডাকাত দলের অভ্যন্তরীণ সংঘর্ষে একজন নিহত

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT