চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের হাসল ইমরুলের ব্যাট, পূর্বাঞ্চলের সান্ত্বনার জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ইমরুল কায়েস ও তার সতীর্থরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে ইনডিপেন্ডেন্স কাপে রানের জন্য সংগ্রাম করছেন সবাই। ব্যতিক্রম ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটার আবারও পেয়েছেন ফিফটি। তার ৮১ বলে ৭১ রানের ইনিংসে শেষ ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৪ উইকেটে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চলকে।

টুর্নামেন্টে এটিই প্রথম জয় পূর্বাঞ্চলের। প্রথম দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় একরকম নিশ্চিত হয়ে গেছে দলটির। আগের ম্যাচে ইমরুল খেলেছিলেন ৬৯ রানের ইনিংস। তার দল যদিও জিততে পারেনি।

তৃতীয় ও শেষ ম্যাচে ইমরুলদের সামনে জয়ের লক্ষ্যটা খুব বড় ছিল না। ১২.১ ওভার হাতে রেখে ২১৭ রান তাড়া করে তারা। তামিম ইকবালের ঝড়ো সূচনা জয়ের পথ সহজ করে দেয়। বাঁহাতি ওপেনার ৩৮ বলে করেন ৩৫ রান। তিন চার ও এক ছক্কা হাঁকান।

Banglabid

ইমরুলের ৭১ রানের ইনিংসে চারের মার আটটি। আফিফ হোসেন ধ্রুব ও শাহাদাত হোসেন দীপু উভয়ের ব্যাট থেকে আসে ২৬ রান। আলাউদ্দিন বাবু ১৭ ও সোহরাওয়ার্দী শুভ ১৫ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

ব্যাট হাতে ফিফটির পর বল হাতেও দুর্দান্ত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯.৫ ওভারে ৫৬ রান খরচায় নেন তিন উইকেট। শফিউল ইসলাম, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম নেন একটি করে উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। মার্শাল আইয়ুব (৫৪) ও মাহমুদউল্লাহর (৬৬) ফিফটিতে দুইশর পেরোয় দলটি। ৪৯.৫ ওভারে গুটিয়ে যায় ২১৬ রানে।

Reneta

আমিনুল ইসলাম বিপ্লব ২০ রানে অপরাজিত থাকেন। শামীম পাটোয়ারির ব্যাট থেকে আসে ১৯ রান।

নাঈম হাসান তিনটি ও তানভীর ইসলাম নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও আলাউদ্দিন। মাহমুদউল্লাহসহ তিন ব্যাটার হন রান আউটের শিকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলউত্তরাঞ্চলপূর্বাঞ্চললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে

পরবর্তী

করোনা সংক্রমণ তিন হাজার ছাড়িয়েছে, মৃত্যু বেড়ে ১২

পরবর্তী
Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ তিন হাজার ছাড়িয়েছে, মৃত্যু বেড়ে ১২

প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কাদেরের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস ও সহিংসতার উস্কানি দিচ্ছেন: ওবায়দুল কাদের

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT