চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের প্রশ্নের মুখে সুনীল নারিনের বোলিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ১১, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সকে শনিবার অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়েছেন সুনীল নারিন। ১৮ ও ২০তম ওভারে বল করেছেন, ২ উইকেট নিয়ে রান দিয়েছেন মাত্র ১৩। ম্যাচটা জিতে গেছে কলকাতা। সঙ্গে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আবারও উঠে গেছে প্রশ্ন।

ম্যাচের দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও উলহাস গান্ধে নারিনের বোলিং নিয়ে সন্দেহ তুলে ম্যাচ রিপোর্ট দিয়েছেন, আইপিএলের বিবৃতিতে এমন জানানো হয়েছে। পরবর্তী কোনো ম্যাচে ক্যারিবিয়ান অলরাউন্ডারের বোলিং নিয়ে আরেকবার প্রশ্ন উঠলেই আসরের বাকি সময়ে আর বল করতে পারবেন না তিনি। যতক্ষণ পর্যন্ত না বিসিসিআই কমিটি তাকে বল করার অনুমতি দেয় অ্যাকশন শোধরানোর পরীক্ষায় পাশের পর।

অতীতে একাধিকবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন নারিন। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টিতে দুবার তার বোলিং নিয়ে সন্দেহ করার পর ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আর বলই দেয়া হয়নি তাকে। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ফের বোলিং নিয়ে প্রশ্ন ওঠার পর নারিনকে নিষিদ্ধ করে আইসিসি।

অ্যাকশন পাল্টালেও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলেননি নারিন। ২০১৫ সালের আইপিএলেও একাধিকবার তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। দেয়া হয় হুঁশিয়ারি। ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগেও উঠেছে প্রশ্ন। যদিও সেবার বোলিং নিয়ে পরে কোনো সন্দেহ আসেনি।

২০১২ সাল থেকে কলকাতার হয়ে আইপিএলে খেলছেন নারিন। সেবার ২৪ উইকেট নিয়ে দলটিকে প্রথমবারের মতো শিরোপা জিতিয়েছেন। পরের আসরেও ২২ উইকেট নিয়েছেন। ২০১৫ সালে বোলিং অ্যাকশন পাল্টানোর পর থেকে তার বোলিংয়ে চলছে খরা। এরপর থেকে ব্যাট হাতে জ্বলে উঠে স্পিনার থেকে হয়ে গেছেন অলরাউন্ডার, ২০১৭ ও ২০১৮ সালে করেছেন ২২৪ এবং ৩৫৭ রান। কেকেআর তাকে দিয়ে ওপেন করায় নিয়মিত।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২০কলকাতা নাইট রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেশ গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT