চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

দ্বিতীয় মেয়াদে পুনরায় টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা। এবং এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এজাজ মুন্না।

২০১৬ সালের ২ এপ্রিল গঠিত হয়েছিল টেলিভিশন নাট্যকার সংঘের পুর্নাঙ্গ কমিটি। সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক কমিটির মেয়াদ ছিল ২ বছর। সম্প্রতি এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার হলে অনুষ্ঠিত হয় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন। আর সেখানেই সর্বসম্মতিক্রমে ২০১৮-২০১৯ সালের জন্য দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে মাসুম রেজা।

কমিটির অন্যান্য সদস্য হলেন সহ সভাপতি বৃন্দাবন দাশ, সাধনা আহম্মেদ ও পান্থ শাহরিয়ার। যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল ও শফিকুর রহমান শান্তনু। সাংগঠনিক সম্পাদক আজম খান, সহ-সাংগঠনিক সম্পাদক অয়ন চৌধুরী। অর্থ সম্পাদক স্বাধীন শাহ্, প্রচার সম্পাদক রেজাউর রহমান রিজভী, প্রশিক্ষণ সম্পাদক ইফফাত আরেফীন তন্বী, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আহ্সান আলমগীর, প্রকাশনা সম্পাদক শাজাহান সৌরভ, গবেষনা সম্পাদক মোস্তফা মনন, দপ্তর সম্পাদক সাজিন আহমেদ বাবু, সমাজকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম। কার্যকরী সদস্য শিহাব শাহিন, জিনাত হাকিম, মহিউদ্দিন আহমেদ ও মাসুম শাহরিয়ার।

দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির আহবায়ক নাট্যকার বৃন্দাবন দাসের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় সম্মেলন শুরু হয়। এতে অতিথি ছিলেন নাট্যজন ড. এনামুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব ও অভিনেতা নাট্যকার আজাদ আবুল কালাম।

১৯৯৮ সালে প্রথম এবং ২০০১ সালে দ্বিতীয়বারের মতো সম্মেলনের মাধ্যমে নাট্যকাররা একত্রিত হয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। অবশেষে ২০১৬ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত সম্মেলনে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের মধ্য দিয়ে নব উদ্যমতায় পথচলা শুরু করে টেলিভিশন নাট্যকার সংঘ।

Jui  Banner Campaign
ট্যাগ: নাট্যকারবৃন্দাবন দাসমাসুম রেজালিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT