চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ সত্ত্বেও যাত্রীদের উপচে পড়া ভীড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৯, মে ২০২০
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

করোনাভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্পান ঝুঁকি মোকাবিলায় শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা সত্ত্বেও দক্ষিণ বঙ্গগামী হাজার হাজার ঘরমুখী মানুষ ভীড় করেছে।

নিরাপত্তার স্বার্থে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডবিউটিসি ও টিএ কর্তৃপক্ষ সোমবার বিকাল থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয়৷ কিন্তু মঙ্গলবার সকাল থেকেই লৌহজংএর শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় দক্ষিণ বঙ্গগামী হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই নেই সেখানে। নারী ও শিশুসহসহ অসংখ্য মানুষের উপস্থিতিতে তৈরি হয়েছে মানবেতর অবস্থা৷

সকালে ঘাট থেকে লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ে একটি ফেরী ছেড়ে যাওয়ার পর সকাল ১০ টা থেকে ঘাটে থাকা দুটি ফেরীতে কয়েক হাজার যাত্রী উঠে বসেন।

সরকারের নির্দেশনা হলো, ছুটিতে যে যেখানে আছে, সেখানেই থাকবে। কিন্তু করোনা ঝুঁকি নিয়েই মানুষজন ছুটছেন দক্ষিণ বঙ্গের ২১ জেলায়। কোনো উপায় না পেয়ে শিমুলিয়ার আশপাশ থেকে ট্রলারে করে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন।

যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন, উপরের নির্দেশ না পেলে ফেরী ছাড়া যাবে না।

ট্রাফিক পুলিশের মাওয়া ইনচার্জ মো. হিলাল হোসেন জানান, জেলা পুলিশ, নৌ পুলিশ ও ট্রাফিক পুলিশ রাস্তায় রয়েছে। নিরাপত্তার স্বার্থে চেক পোষ্টসহ ঘাটে প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন দিক ঘুরে যাত্রীরা ঘাট এলাকায় ভীড় জমাচ্ছেন।

Reneta

মূলত ঢাকা-মাওয়া মহাসড়কের ৪ টি পয়েন্টে চেক পোষ্ট থাকায় যাত্রীরা বিভিন্ন লোকাল রাস্তা দিয়ে, লেগুনা, ইজি বাইক, মোটর সাইকেল ও রিক্সায় করে ঘাট এলাকায় হাজির হচ্ছেন।।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্পানকরোনাভাইরাসনৌযানফেরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT