চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত, তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

পাটুরিয়া ঘাটে আংশিক ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধার অভিযা আজকের মতো স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ‍্যতে এ ধরনের দুর্ঘটনারোধকল্পে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন সচিবের নিকট রিপোর্ট দিতে বলা হয়েছে।

উদ্ধার অভিযান বন্ধ প্রসঙ্গে রাতে বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ভেতরে আটকে পড়া কেউ না থাকায় এবং ডুবুরিদলের বিশ্রামের জন্য উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। আগামিকাল সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।

তিনি জানান, ডুবে যাওয়া ১৪ টি গাড়ির মধ্যে ৪ টি গাড়ি উদ্ধার করা হয়েছে। আরো প্রায় ১০ টি পন্যবাহী যান পানির নিচে নিমজ্জিত রয়েছে। আগামীকাল উদ্ধারকাজে যোগ দিবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোষ্টগার্ড ও বিআইডব্লিউটিএর নিজস্ব ডুবুরি দল।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদ কমিটির আহবায়ক এবং সদস‍্য সচিব বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মোঃ রাশেদুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন: বিআইডব্লিউটিএ’র পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌপরিবহন অধিদফতরের নটিক‍্যাল সার্ভয়ার এন্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বুয়েটের নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ‍্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল এবং নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

নৌপরিবহন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এর আগে পাটুরিয়া ৫নং ফেরি ঘাটে আমানাতশাহ নামের একটি রোরো ফেরি আংশিক ডুবে যায়। সকাল দশটার দিকে ঘটনাটি ঘটে। এসময় ফেরিতে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক ও মটরসাইকেল ছিল। উদ্ধার অভিযানে ডুবে যাওয়া ট্রাক ও মটরসাইকেল উদ্ধার হয়েছে। তবে এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমানাত শাহ ফেরিউদ্ধার অভিযানপাটুরিয়াশাহ আমানত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT