চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার আশা দেখিয়ে ফের বিপদে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় দিন শেষে আরও চাপে ইংল্যান্ড। দিনের শুরুতে বোলিং আশা জাগানিয়া হলেও শেষে হতাশাই সঙ্গী জো রুটদের। ছোট ছোট সংগ্রহের উপর ভর করে লিড নেয়া অজিরা দ্বিতীয় ইনিংসের শুরুটা করেছে দুর্দান্ত বোলিংয়ে। তাতেই ফের কুপোকাত ইংল্যান্ডের টপঅর্ডার।

মেলবোর্নে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার লিড ৫১ রানের। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১৮৫ রানের জবাবে ২৬৭ রানে অলআউট হয়েছে অজিরা। দিনের শেষে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে ইংল্যান্ড।

সোমবার দ্বিতীয় দিনের খেলার শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন ইংলিশ বোলাররা। নাইটওয়াচম্যান ব্যাটার নাথান লায়নকে ফিরিয়ে অজি ডেরায় প্রথম আঘাত হানেন রবিনসন।

দুর্দান্ত ফর্মে থাকা লাবুশেনকে ১ রানে সাজঘরে ফেরান উড। আগের ম্যাচের অধিনায়ক স্টিভ স্মিথকে বোল্ড করে এদিন নিজের প্রথম উইকেট তুলে নেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

অন্যপ্রান্তের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে শামিল হন। একপ্রান্ত আগলে ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যান ওপেনার মার্কাস হ্যারিস। ট্রাভিস হেডকে নিয়ে একটি জুটিও গড়েন। ২৭ রানে হেড আউট হলে জুটি ভাঙে ৬১ রানের।

হ্যারিস আউট হন ব্যক্তিগত ৭৬ রানে, জ্যাক লিচের বলে এলবিডব্লিউ হয়ে। পরে স্টার্ক, কামিন্স, ক্যারিদের ছোট ছোট সংগ্রহে ২৬৭তে থামে অজি ইনিংস।

Reneta

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যান্ডারসন। দুটি করে উইকেট নিয়েছেন রবিনসন ও মার্ক উড। গুরুত্বপূর্ণ হ্যারিসের উইকেট তুলে নেয়া লিচের সেটিই একমাত্র উইকেট।

দিনের তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ফের বিপর্যয়ের মুখে পড়ে ইংলিশরা। মাত্র ১২ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ফেলে। পুরো সিরিজের মতোই ব্যর্থ ইংলিশদের ওপেনিং জুটি।

ইনিংসের পঞ্চম ওভারে জ্যাক ক্রলিকে ফেরান স্টার্ক। সেখানেই ক্ষান্ত হননি। পরের বলে মালানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অজি পেসার। ওপেনার হাসিব হামিদ এবং নাইটওয়াচ ব্যাটার হিসেবে নামা লিচকে ফেরান সদ্য অভিষিক্ত বোল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকামিন্সবক্সিং ডে টেস্টরুটস্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরবানির হাট প্রস্তুত, ঢাকায় বসছে ২৭টি হাট

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে আলোচনায় যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২০, ২০২৬

ডোরিয়েলটনের হ্যাটট্রিক, ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস

মে ২০, ২০২৬

‘শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল’

মে ২০, ২০২৬

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT