মিয়ানমার থেকে ফেরত ১৫০ বাংলাদেশীর মধ্যে ১২২ জনকে নিজ জিম্মায় যেতে দিয়েছে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। ২৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের মাধ্যমে তাদেরকে রেডক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসন বলছে , ফেরত আনাদের মধ্যে ২ জন রেজিস্টার্ড রোহিঙ্গা থাকার বিষয়টি উদ্বেগজনক।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দুইদিন অবস্থানের পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কক্সবাজার জেলা প্রশাসন মিয়ানমার থেকে ফেরত আনা ১৫০ জনকে স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়।
বুধবার সকাল থেকে শহরের সাংস্কৃতিক কেন্দ্রে ভিড় করেছে অনেক স্বজন। জেলা প্রশাসন জানায়, ১৫০ জনের মধ্যে ১২২ জনকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৪ জন অপ্রাপ্তবয়স্ক।
জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেন, ৪ জন ছাড়া বাকি ১৪৬ জনকে আমরা সনাক্ত করতে পেরেছি। তারা কোনো অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত নয়। তাই এই ১৪৬ জনকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অপ্রাপ্তবয়স্কদের বাড়ীতে পৌঁছে দিতে সহায়তা করছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ।
রেডক্রিসেন্ট সোসাইটি’র এক কর্মকর্তা জানান, তার এই অভিবাসীদের পরীক্ষা করে ২৪ জন অপ্রাপ্তবয়স্ককে পেয়েছেন। তাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব সংস্থাটি নিয়েছে।
ফেরত আনাদের মধ্যে ২ জন রেজিস্ট্রার্ড রোহিঙ্গা রয়েছে। এরা হলেন হামিদ হোসেন ও মোহাম্মদ ইদ্রিস। তাদের সদর থানায় হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
এ ঘটনায় ২০ জন মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।






