সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে
ম্যাচ খেলতে বিকালে মাঠে নামবে পাকিস্তান। সফরের শুরুতে দুটি টি-টুয়েন্টি ও
প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত
করতে চায় আজহার আলী’র দল।
বাংলাদেশ সময় বিকাল ৫টায়
লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।
তবে শেষ
পর্যন্ত লড়াই করার প্রতিজ্ঞা করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে দারুণ লড়াইয়ের পর, প্রথম ওয়ানডেতেও বেশ ভালোই
লড়াই করে জিম্বাবুয়ে।






