চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারি শেষের আগেই পরের চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আর মাত্র পাঁচ ম্যাচ জিতলেই চলবে। তাহলে ৩০ বছর পর লিভারপুলের শোকেসে জায়গা পাবে আরাধ্য ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি। অবিশ্বাস্য কোনো ঘটনা না ঘটলে লিগের শিরোপা জেতা যেমন এক প্রকার নিশ্চিতই হয়ে গেছে অলরেডদের জন্য, তেমনি লিগ শেষের আরও দুইমাস বাকি থাকতেই ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট বলতে গেলে কাটা হয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের দলের।

শনিবার সাদিও মানের ৭৮ মিনিটের গোলে নরউইচ সিটির বিপক্ষে চলতি প্রিমিয়ার লিগের টানা ১৭তম জয় তুলেছে লিভারপুল। ২৬ ম্যাচে এখনই তাদের পয়েন্ট ৭৬, যা পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ২৫ বেশি। যদিও ম্যানসিটি ম্যাচ খেলেছে একটি কম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটিই পয়েন্টের নতুন রেকর্ড।

লিভারপুলের পরের চ্যাম্পিয়ন্স লিগ এখনই নিশ্চিত হয়ে গেছে এমনটা বলা যাবে না যদি ক্রীড়া আদালতে খারিজ হয়ে যায় ম্যানসিটির আপিল। সঙ্গে ঘটে আরও কিছু বিশেষ ঘটনা! ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা তথা, আর্থিক অনিয়মের জেরে চ্যাম্পিয়ন্স লিগের আগামী দুই মৌসুম থেকে ম্যানসিটিকে নিষিদ্ধ করেছে উয়েফা। এর বিরুদ্ধে যে সিটিজেনরা আপিল করবে তাতে কোনো সন্দেহ নেই। সেই আপিল খারিজ বা গৃহীত হওয়ার আগেই লিভারপুলের পরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে যেতে পারে।

বিপরীতে পরিস্থিতি এমন যে, পরের ইউরোপ সেরার আসরে তখনই জায়গা হারাবে লিভারপুল যদি বাকি ১২ ম্যাচে টানা হেরে যায় তারা। টেবিলের চারে থাকা চেলসিকে তখন শেষ ১২ ম্যাচে তুলতে হবে ৩৫ পয়েন্ট, সবগুলো ম্যাচ জিততে হবে টটেনহ্যাম হটস্পারকে, আর ম্যানসিটির আপিল খারিজ করতে হবে ক্রীড়া আদালতকে।

এক মৌসুমে লিগে টানা ১৮ ম্যাচ জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে লিভারপুল। ২০১৭ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ১৮ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিল ম্যানসিটি। লিগে টানা ৪৩ ম্যাচে হারের মুখ দেখেনি ক্লপের শিষ্যরা। আর মাত্র ৭টি ম্যাচে এই অপরাজেয় দৌড় বজায় রাখতে পারলে হবে আরেক নতুন রেকর্ড। ২০০৩-০৪ মৌসুমে টানা ৪৯ ম্যাচে অপরাজিত ছিল আর্সেন ওয়েঙ্গারের ‘স্বপ্নের আর্সেনাল’!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT