জনপদ

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজেই পুলিশকে ফোন করে ধরা দেন স্বামী টুটুল

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী তার পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনী প্রতিনিধি: ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। তার নাম ওবায়দুল হক টুটুল। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে।

নিহত স্ত্রীর নাম তাহমিনা আক্তার। তাকে হত্যার পর নিজেই পুলিশকে খবর দেন টুটুল।

বুধবার দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের বোন রেহানা আক্তার জানান, ৫ বছর আগে কুমিল্লা জেলার গুণবতী এলাকার আকদিয়া গ্রামের তাহমিনা আক্তারের সাথে ওবায়দুল হক টুটুলের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আর্থিক অসচ্ছলতা নিয়ে প্রায়ই ঝগড়া হয়ে আসছিল।

টুটুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের ঘরে দেড় বছরের একটি মেয়ে রয়েছে।

ফেনী মডেল থানার ওসি আলমীর হোসেন জানান,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়:ফেনীস্ত্রীকে কুপিয়ে হত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…