চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে কর্মচারী হত্যা মামলায় ভুট্টো চেয়ারম্যান গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
অপরাধ
A A

ফেনীর পরশুরামে দোকান কর্মচারীকে হত্যা মামলার অন্যতম আসামী চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো ওরফে ভুট্টো চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত ২৩ ডিসেম্বর মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো ও তার কর্মীরা ঠিকাদার বাবুলের কর্মচারী শাহীন চৌধুরীকে (৫০) পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

ঘটনার পর থেকে পলাতক চেয়ারম্যানকে গতকাল মঙ্গলবার গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম র‍্যাবের একটি দল।

মামলা সূত্রে জানা গেছে, মির্জানগর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি বাবুল মেম্বারের কাছে ৮ লাখ টাকা পান ঠিকাদার বাবুল। ঘটনার সময় রাতে পাওনা টাকা আদায়ের জন্য বাবুল মেম্বারের ছেলে হাসেমকে ঠিকাদার বাবুলের অফিসে আটকে রাখে শাহীন চৌধুরী।

হাসেমকে আটকে রাখার খবর শুনে ভুট্টো চেয়ারম্যান তার সহযোগীদের নিয়ে ঠিকাদার বাবুলের অফিসে ছুটে যায়। সেখানে পৌঁছেই শাহীনকে বেপরোয়া কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। পরে স্থানীয়রা শাহীন চৌধুরীকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহত শাহীনের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মামলা করে। পুলিশ সেদিনই ৪ জনকে গ্রেপ্তার করে। চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিনবিহীনদের জীবন কারাগারের মত করে দিতে চান ফরাসি প্রেসিডেন্ট

পরবর্তী

৫ম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ চলছে

পরবর্তী

৫ম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ চলছে

এই জয় অনুপ্রেরণাদায়ী, অবিশ্বাস্য অর্জন, সুদূরপ্রসারী প্রভাব রাখবে

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT