চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেদেরার-জোকোভিচকে ডাকছে ইতিহাস, নেই নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফেদেরার ও জোকোভিচ একসঙ্গে টেনিস মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের দেখা মিলতে চলেছে সাদা পোশাকে ধ্রুপদী কিছু টেনিস-কোর্ট মুহূর্তের। লন্ডন শো উইম্বলডন টেনিসের ২০২১ আসর যে মাঠে গড়াল সোমবার থেকে। কদিন আগে ফ্রেঞ্চ ওপেনে শিরোপা হাতছাড়া করা রাফায়েল নাদাল খেলছেন না। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ অবশ্য থাকছেন আলো কাড়তে।

রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে হাতছানি দিচ্ছে দারুণ ইতিহাস। নাদালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিকে একক করে নিতে, তথা ২১তম শিরোপাটি জিততে মুখিয়ে থাকবেন ফেড-এক্স।

অন্যদিকে জোকোভিচের সুযোগ ফেদেরার ও নাদালকে ছুঁয়ে ফেলার। ক্লে কোর্টে ফরাসি ওপেন জিতে কদিন আগেই ১৯তম গ্র্যান্ড স্লামটি শোকেসে রেখে লন্ডনে এসেছেন সার্বিয়ান জোকার। আর একটি টাইটেল হলেই বসে যাবেন দুই কিংবদন্তির পাশে।

৩৫ বছর বয়সী স্প্যানিশ নাদাল নেই, ৩৯ বছর বয়সী বুড়ো হাড় সুইস ফেদেরারের, বিশ্লেষকরা তাই সুযোগটা বেশি দেখছেন ৩৪ বছরের জোকোভিচেরই।

ফেড ও জোকো দুজনে বিপরীত দুই গ্রুপে পড়েছেন। ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই। শিরোপা মঞ্চে দেখা মিললে ২০১৯ আসরের পুনরাবৃত্তি হবে। অল ইংল্যান্ড ক্লাবে তেমন হলে জোকো টানা তৃতীয় উইম্বলডন শিরোপা জিততে মরিয়া থাকবেন, ফেদেরার চাইবেন নিজের ২১তম গ্র্যান্ড স্লাম ট্রফিটি।

ট্যাগ: উইম্বলডন-২০২১জোকোভিচনাদালফেদেরারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাশকতার বিষয় নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই: আইজিপি

পরবর্তী

আওয়ামী লীগ মাটি ও মানুষের আস্থার ঠিকানা, পালানোর দল না: কাদের

পরবর্তী
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ মাটি ও মানুষের আস্থার ঠিকানা, পালানোর দল না: কাদের

বাংলাদেশ পুলিশ মহাপরিদপ্তরের একজন কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে বিস্ফোরণ নাশকতা নয়: আইজিপি

সর্বশেষ

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT