শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে ১৬ বারের মতে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে ঢাকা আবাহনী। সোমবার শিরোপার জন্য ৮ বারের চ্যাম্পিয়ন আকাশি নীলরা মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ’এর। ম্যাচ শুরুর পঞ্চম মিনিটে সেনেগাল ফরোয়ার্ড কামারার গোলে লিড পায় ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে রুম্মান হোসেনের গোলে সমতায় ফেরে শেখ রাসেল। তবে ৬৮ মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় সানডে চিজোবা অসাধারণ একটি গোল করলে ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখে জর্জ কোটানের শিষ্যরা।









