‘ধুম’ খ্যাত বলিউড অভিনেতা অভিষেক বচ্চন শান্ত স্বভাবের বলে জানেন তার ভক্তরা। সেই শান্ত অভিনেতা এক প্রীতি ফুটবল ম্যাচে খেলতে গিয়ে রাগ সামলাতে না পেরে রীতিমতো মারামারিতে জড়িয়ে পরতে যাচ্ছিলেন। সেই অপ্রীতিকর ঘটনার হাত থেকে অভিষেককে রক্ষা করেছেন ‘রকস্টার’ রণবীর কাপুর।
ফুটবল ম্যাচে কথাকাটি এক পর্যায়ে এ অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন ‘ছোটা বচ্চন’। আর সেই পরিস্থিতি শান্ত করেন কাপুর পরিবারের ছোট কাপুর।
কয়েকদিন আগে টুইটারে মেয়ে আরাধ্যকাকে নিয়ে এক ভক্ত মন্তব্যের কারণে প্রথমবারের তার রাগান্বিত রুপ দেখেছে ভক্তরা। এবার খেলার মাঠে আরেক রুপ দেখালেন তিনি।
‘প্লে ফর হিউম্যানিটি’ নামক এক কল্যাণ তহবিলের জন্য একটি ফুটবল দল গঠন করেছেন অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আরমান জেইন, বান্টি ওয়ালিয়া এবং রোহান শ্রেষ্ঠ।
রোববার কল্যাণ তহবিলের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে মাঠে যান অভিষেক। কিন্তু খেলা চলাকালীন এক পর্যায়ে নিজের দলের বান্টির সঙ্গে কথা কাটাকাটি হয় অভিষেকের। রাগ সামলাতে না পেরে বান্টিকে প্রায় ঘুষি মেরে বসেছিলেন তিনি।
পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগেই রণবীর কাপুর অভিষেককে সরিয়ে নিয়ে যান এবং তাকে শান্ত করেন। মাঠে থাকা অনেকে বলেছেন ছোট কাপুর যদি না থাকতো তাহলে ঘটনা খুব খারাপ হতে পারতো।






