অন্যান্য খেলা

ফুটবলের পর এশিয়াডে হকিতে সাফল্য

ফুটবলের পর এশিয়াডে হকিতে সাফল্য

ফাইল ছবি

এশিয়ান গেমসে ফুটবলে কাতারকে হারানোর পর হকি দল ওমানকে হারিয়েছে ২-১ গোলে।

বাংলাদেশ এদিন ওমানের গোলমুখে ১০ বার শট নিয়ে দুটিতে সাফল্য পায়। একটি ফিল্ড গোল, অন্যটি পেনাল্টি কর্নার থেকে। দুই গোলদাতা মোহাম্মদ আরশাদ হোসেন এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম। ওমানের একমাত্র গোলদাতা আমর জুমা সেলিম।

এশিয়ান গেমসে বাংলাদেশ পুল বি তে খেলছে। প্রতিপক্ষ দলের মধ্যে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ওমান, থাইল্যান্ড ও কাজাখস্তান।

কাবাডিতে চাইনিজ তাইপের কাছে হেরে হতাশায় এশিয়ান গেমস শুরু হয়েছিল বাংলাদেশের। কাবাডির পর শুটিংয়েও ছিল হতাশা। শুটিংয়ের দ্বিতীয় দিনের দুটি ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের শুটাররা।

ফুটবলে এসেছে ঐতিহাসিক সাফল্য। কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিষয়:এশিয়ান গেমসবাংলাদেশ হকি দললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…