চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের কৌশল ‘চুরি’তে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
হন্ডুরাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে হন্ডুরাস। বিশ্বকাপ বাছাইপর্ব প্লে-অফের দ্বিতীয় লেগ খেলতে অস্ট্রেলিয়া সফর করা মধ্যআমেরিকার দেশটির ফুটবল ফেডারেশনের অভিযোগ, মাঠে অনুশীলন করার সময় ড্রোন উড়িয়ে হন্ডুরাসের অনুশীলনে তাদের কৌশল চুরি করার মতলব এঁটেছে অস্ট্রেলিয়া!

বুধবার সিডনি অলিম্পিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে হন্ডুরাস। সেই ম্যাচের একদিন আগে টুইটারে ১৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে হন্ডুরাস ন্যাশনাল ফুটবল ফেডারেশন(ফেনাফুঠ)। তাতে দেখা যায়, দলের অনুশীলনের সময় খেলোয়াড়দের মাথার উপর উড়ছে একটি ড্রোন।

‘অস্ট্রেলিয়া হন্ডুরাসের কৌশল চুরি করার জন্য আকাশে ড্রোন উড়িয়েছে। তাতে খেলোয়াড় থেকে শুরু করে দলের বাকি সবাই অস্বস্তিতে ছিল।’- টুইটারে অভিযোগটা এমনই ছিল ফেনাফুঠের।

গত শুক্রবার প্লে-অফের প্রথম লেগে হন্ডুরাসের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরে অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে তাই সুবিধাজনক অবস্থায় আছে সকারুজরা।

অনুশীলনের সময় অস্ট্রেলিয়ান গণমাধ্যমের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছেন হন্ডুরাস কোচ হোর্হে লুইস পিন্টো। মাঠে টিভি ক্যামেরাম্যান ও সাংবাদিকদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে চিৎকার করতে হয়েছে পিন্টোকে।

‘আপনাদের উচিত আমাদের ন্যুনতম সম্মান দেখানো। হন্ডুরাসে আপনাদের আমরা যথাযথ সম্মান দেখিয়েছি। আমাদের প্রতিও আপনাদের সেটাই করা উচিত।’, স্প্যানিশ ভাষায় সাংবাদিকদের প্রতি এভাবেই চেঁচান হন্ডুরাস কোচ।

Reneta

এতসব অভিযোগ অবশ্য আমলে নিচ্ছে না ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া(এফএফএ)। ‘আমরা এসব কিছুই করিনি। সুতরাং আমরা এসব জানিও না।’-দায়টা এভাবেই এড়িয়ে গেছেন এফএফএয়ের একজন কর্মকর্তা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT