চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের উন্নয়নে কাজ করবে সকার ইন্টারন্যাশনাল

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:২৯ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশের ফুটবল উন্নয়নের অংশ হতে চায় সকার ইন্টারন্যাশনাল। একটি প্রস্তাব নিয়ে ঢাকায় এসেছে ইংল্যান্ডের ফুটবল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সকার লিগ ইন্টারন্যাশনাল। তাদের সঙ্গে প্রথম বৈঠকের পর ইতিবাচক সাড়া দিয়েছে বাফুফেও।

তবে সভাপতি কাজি সালাউদ্দিন জানিয়েছেন, সবকিছু চূড়ান্ত করতে দুই পক্ষের মধ্যে আরও কয়েক দফা বৈঠক হবে।

মাস ছয়েক আগেও এ ধরণের প্রস্তাব নিয়ে বাফুফের দরজায় কড়া নেড়ে গেছে ভারতের একটি কোম্পানি। সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের ওই প্রস্তাবের প্রধান বিষয় ছিলো বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগ আয়োজন করা।

Banglabid

এমনকি আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনাকে ঢাকায় নিয়ে আসার মতো হুলস্থুল খবরও ছড়িয়ে দিয়েছিলো সিএমজি। অবশ্য তখন শক্ত অবস্থানেই ছিলো বাফুফে। তাই বেশিদূর কিছু এগোয়নি।

সিএমজির পর এখন ইংল্যান্ডের সকার লিগ ইন্টারন্যাশনাল –এসএলআই বাফুফের কাছে কাজ করতে চাইছে। তারাও শুরুতে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগের কথা বলেছে। তবে ফুটবল ফেডারেশনের সঙ্গে মঙ্গলবার বৈঠকের পর পাল্টে গেছে সুর।

কাজী সালাউদ্দিন বলেন, এখনো পর্যন্ত মিটিংটা ভালো পথেই আছে। সব কিছুই সঠিক পথেই আছে। আমরা উভয়পক্ষই এক সাথে কজার করতে সম্মত হয়েছি। তারা আগামী মৌসুমে বিপিএলের স্পন্সর করবে।

Reneta

নিজের বাসায় বৈঠক করে বাফুফে প্রেসিডেন্ট বলছেন, শুধু ফ্রাঞ্চাইজি লিগ নয়; বরং বাংলাদেশের প্রধান ফুটবল লিগ বিপিএলের সঙ্গে এসএলআইকে সম্পৃক্ত করার কথাবার্তা চলছে এবং তা ইতিবাচকভাবেই।

বিপিএলকে দিয়েই শুরু করতে আপত্তি নেই এসএলআইর, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যেমনই হোক, তারাও চায় বাংলাদেশের ফুটবলের অংশ হতে।

এসএলআই’র প্রতিনিধি জোনাথন জেমস বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং সবধরনের ফুটবলের অংশ হতে আমরা একমত হয়েছি। ছয় থেকে এক বছরের মধ্যেই আমরা ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত ঠিক করে ফেলবো।

এসএলআই এর প্রধান নির্বাহী মোহাম্মদ কবীর বলেন, প্রেসিডেন্ট (কাজী সালাউদ্দিন) যতটুকু বলেছেন এই মুহুর্তে আমরা ততটুকুই বলতে পারবো।

বাফুফে-এসএলআই দুই পক্ষের মধ্যে বৈঠক হবে আরও কয়েক দফায়। সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ টুর্নামেন্টওদেখতে যাবে এসএলআই প্রতিনিধিদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় দিনেও শেয়ারবাজারে পতন অব্যাহত

পরবর্তী

মেগান ফক্স নায়িকা হলে নায়ক হবেন হাবিব

পরবর্তী

মেগান ফক্স নায়িকা হলে নায়ক হবেন হাবিব

নেপালে সরকার বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT