চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্ম ক্লাবের বনভোজনে শাকিব, নিরব ও ইমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশ ফিল্ম ক্লাবের বার্ষিক বনভোজনে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকাই শীর্ষ নায়ক শাকিব খান শুক্রবার সকাল থেকেই বনভোজন স্থলে উপস্থিত ছিলেন। সকাল নাগাদ শাকিব, শাবনূর, রুবেল ছাড়াও তেমন কাউকে দেখা না গেলেও বিকেলে বসে রীতিমত তারার হাট!

একে একে এসে উপস্থিত হন চিত্রনায়ক নিরব, ইমন, ওমর সানি, মৌসুমী, বুবলী, নূতন, মিশা সওদাগর, কণ্ঠশিল্পী আসিফ, শিরিন শিলা, অমিত হাসান, আলেক জান্ডার বো, শিরিন শিলা, তানহা মৌমাছি ছাড়াও নবীন, প্রবীণ চিত্রশিল্পী। আরো ছিলেন ফিল্ম ক্লাবের সদস্যা এবং প্রযোজক ও প্রযোজকরা।

নিরব বলেন, আমি দুপুরের পর ফিল্ম ক্লাবের বনভোজনে আসি। শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়। ওনার সঙ্গে ৩০ মিনিটের মতো আলাপ হয়। তিনি বলেন, আমার প্রথম ৩ টি ছবিতে শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করি। সেখান থেকে তিনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। আজ অনেকদিন পর দেখা হলো। পাশে গেলে শাকিব ভাই বুকে টেনে নিলেন।

ইমন বলেন, শাকিব ভাই আমার শ্রদ্ধার একজন মানুষ। তিনি আমাদের চলচ্চিত্রের শীর্ষ নায়ক। শুটিং ব্যস্ততার কারণে আমাদের উভয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ কম হয়। আজ ওনার দেখা পেয়ে অনেক কথা হলো। আমার কাজের খোঁজ খবর নিলেন। খুব ভালো লেগেছে।

২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে দুপুর ১২ টার পরেই ফিল্ম ক্লাবের সদস্যাদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শাকিবের নেতৃত্বে ওই খেলায় তার দল ৪-১ গোলে জয়ী হয়, এবং গোল্ডকাপ লাভ করেন।

এদিকে, জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এই ছবিতে শাকিবের নায়িকা শ্রাবন্তী ও পায়েল। ঈদকে টার্গেট করে নির্মিত হবে ভাইজান এলো রে, যেখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। ওই ছবির শুটিংয়ে ২৬ ফেব্রুয়ারি কলকাতা যাবেন শাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমননিরবফিল্ম ক্লাবশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

জুলাই ২, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন

জুলাই ২, ২০২৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT