চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্মফেয়ারে সেরা ছবি ‘সিনেমাওয়ালা’, নায়ক প্রসেনজিৎ​, নায়িকা স্বস্তিকা

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৯:২৮ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
‘শঙ্খচিল’ ছবির জন্য সেরা নায়কের পুরস্কার পান প্রসেনজিৎ​

‘শঙ্খচিল’ ছবির জন্য সেরা নায়কের পুরস্কার পান প্রসেনজিৎ​

‘জিও ফিল্মফেয়ার পুরস্কার, বাংলা ২০১৭’ প্রতিযোগিতায় এবার বাংলাদেশের দর্শকদের আগ্রহ ছিল একটু বেশি। কারণ এবার সেরা নায়িকা বিভাগে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবির জন্য মনোনয়ন পান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা জয়া আহসান। এই বিভাগে আরও মনোনয়ন পান গার্গি রায় চৌধুরী (বেঁচে থাকার গান), পাওলি দাম (ক্ষত), রাইমা সেন (মনচোরা), ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তণ) আর স্বস্তিকা মুখার্জি (সাহেব বিবি গোলাম)। শেষ পর্যন্ত পুরস্কার পেয়েছেন স্বস্তিকা মুখার্জি। কিন্তু বুদাপেস্টে শুটিংয়ে ব্যস্ত থাকায় এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।

গতকাল শনিবার রাতে ভারতের কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হয় ‘জিও ফিল্মফেয়ার পুরস্কার, বাংলা ২০১৭’ প্রদান অনুষ্ঠান। এবার সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘সিনেমাওয়ালা’। বাংলাদেশ-ভারত সীমান্তের এক জনপদের গল্প নিয়ে গৌ​তম ঘোষ তৈরি করেন চল​চ্চিত্র ‘শঙ্খচিল’। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। ছবিতে ভূগোল শিক্ষকের চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ​। তিনি পেয়েছেন সেরা নায়কের পুরস্কার।

এবার সর্বোচ্চ পাঁচটি পুরস্কার পেয়েছে ‘সাহেব বিবি গোলাম’—সেরা নায়িকা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা চিত্রনাট্য। আর চারটি পুরস্কার পেয়েছে ‘সিনেমাওয়ালা’—সেরা ছবি, সেরা পরিচালক, সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা কাহিনি। ছবিটির জন্য সমালোচ​কদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। আরও চারটি পুরস্কার পেয়েছে ‘প্রাক্তণ’—সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা মিউজিক অ্যালবাম, সেরা গীতিকার ও সেরা সংগীতশিল্পী (নারী)। ছবিটির জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Banglabid

‘জিও ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭, বাংলা’ প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। আর সঙ্গে ছিল দেব, নুসরাত জাহান আর অঙ্কুশের চোখ ধাঁধানো পারফরমেন্স।

 

এক নজরে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ীরা

Reneta

সেরা ছবি : সিনেমাওয়ালা

সেরা পরিচালক : কৌশিক গাঙ্গুলী (সিনেমাওয়ালা)

সেরা নায়ক : প্রসেনজিৎ​ (শঙ্খচিল)

সেরা নায়িকা : স্বস্তিকা মুখার্জি (সাহেব বিবি গোলাম)

সেরা পার্শ্ব অভিনেতা : অনির্বাণ ভট্টাচার্য (ঈগলের চোখ) ও ঋত্বিক চক্রবর্তী (সাহেব বিবি গোলাম)

সেরা পার্শ্ব অভিনেত্রী : অপরাজিতা আঢ্য (প্রাক্তণ)

সেরা মিউজিক অ্যালবাম : অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (প্রাক্তণ)

সেরা গীতিকার : অনুপম রায় (তুমি যাকে ভালোবাস, প্রাক্তণ)

সেরা সংগীতশিল্পী (পুরুষ) : নচিকেতা চক্রবর্তী (এক পুরোনো মসজিদে, জুলফিকার)

সেরা সংগীতশিল্পী (নারী) : ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালোবাস, প্রাক্তণ)

সেরা সম্পাদনা : সঞ্জীব দত্ত (সাহেব বিবি গোলাম)

সেরা সাউন্ড ডিজাইন : অনির্বাণ সেনগুপ্ত (শঙ্খচিল)

সেরা প্রোডাকশন ডিজাইন : ধনঞ্জয় মন্ডল (সিনেমাওয়ালা)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : নীল অধিকারী (সাহেব বিবি গোলাম)

সেরা কোরিওগ্রাফি : বাবা যাদব (সেলফি, অভিমান)

সেরা সিনেমাটোগ্রাফি : গৈরিক সরকার (সাহেব বিবি গোলাম)

সেরা কাহিনি : কৌশিক গাঙ্গুলি (সিনেমাওয়ালা)

সেরা চিত্রনাট্য : প্রতিম ডি গুপ্ত (সাহেব বিবি গোলাম)

সেরা সংলাপ : শুভময় চট্টোপাধ্যায় (চোলাই)

সেরা ডেব্যু ছবি : অরিন্দম ভাট্টচার্য (অন্তর্লীন) ও অয়ন চক্রবর্তী (ষড়রীপু)

সেরা ডেব্যু নায়ক : যশ দাশগুপ্ত (গ্যাংস্টার)

সমালোচকদের বিচারে সেরা ছবি : অরুণ রায় (চোলাই)

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা : পরাণ বন্দ্যোপাধ্যায় (সিনেমাওয়ালা)

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী : ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তণ)

আজীবন সম্মাননা : সুপ্রিয়া দেবী

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা সিটি নির্বাচনে সক্রিয় আওয়ামী লীগ-বিএনপির সম্ভাব্য প্রার্থীরা

পরবর্তী

অভিজিৎ রায়রা হারলে হারবে বাংলাদেশ

পরবর্তী
অভিজিৎ রায়

অভিজিৎ রায়রা হারলে হারবে বাংলাদেশ

বাস চালকের কারাদণ্ডের প্রতিবাদে খুলনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT