বিনোদন

ফিল্মফেয়ারে আবারও সেরা অভিনেত্রী জয়া আহসান

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে জয়া আহসান সেরা অভিনেত্রী পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে জয়া আহসান সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার গ্রহণ করছেন, ব্যাকগ্রাউন্ডে আলো ও ক্যামেরার ঝলক।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতার সিনেমায় অন্যতম আলোচিত নাম এখন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’য় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন গুণী এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এদিন প্রায় মধ্যরাতে ফিল্মফেয়ার তাদের অফিশিয়াল সাইটে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করে। ‘বিনিসুতোয়’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার অর্জন করেন জয়া।

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, এবং রুক্সিনী মৈত্রর সঙ্গে।

২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে চারবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিষয়:অপরাজিতা আঢ্য ঋতাভরী চক্রবর্তী কোয়েল মল্লিক জয়া জয়া আহসান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…