চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সে সুপার টাইফুন গনির আঘাতে মৃত ১০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনি। এতে এরই মধ্যে ১০ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে বিবিসি।

রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ঘণ্টায় ২২৫ কিলোমিটার একটানা বাতাসের গতি নিয়ে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছিল টাইফুন গনি।

এর তাণ্ডবে ওই অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়ের সঙ্গে আসা তীব্র বৃষ্টিপাতে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফিলিপিন্সের বিকোল অঞ্চল দিয়ে স্থলে উঠে আসার পর বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এরপর টাইফুন ক্যাটাগরি অনুযায়ী এর মাত্রা হ্রাস করে ফিলিপিন্সের আবহাওয়া ব্যুরো।

টাইফুন গনি একটানা বাতাসের গতি ও ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ২২৫ কিলোমিটার (ঘণ্টায় ১৪০ মাইল) থেকে ঘণ্টায় ৩১০ কিলোমিটার (১৮০ মাইল) বেগ নিয়ে স্থলে উঠে এসেছিল। পরে কিছুটা দুর্বল হয়ে ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে বইতে থাকে।

গনি এখন রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে্ এবং এটি এখনও ক্ষয়ক্ষতি করার মতো শক্তিশালী অবস্থায় আছে বলে আবহাওয়া সংস্থাটি জানিয়েছে।

গনি বিকোল অঞ্চলের দুইটি স্থান দিয়ে দুইবার সাগর থেকে স্থলে উঠে আসে। এখান থেকে ১০ জনের মৃত্যুর খবর এসেছে বলে প্রাদেশিক গভর্নর আল ফ্রান্সিস বিচারা। মৃতদের মধ্যে একজন উপড়ে পড়া গাছের আঘাতে ও পাঁচ বছর বয়সী একটি শিশু নদীর উপচে পড়া পানির স্রোতে ভেসে যায়।

এতে বলা হয়েছে, পরবর্তী ১২ ঘণ্টায় বিকল অঞ্চল এবং লুজন ও কাতানদুয়ানেসের মূল দ্বীপের দক্ষিণ প্রান্ত এলাকাজুড়ে তীব্র বেগে বাতাস বয়ে যাবে এবং মুষলধারে বৃষ্টি হবে।

ট্যাগ: ফিলিপিন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয় ছিনিয়ে নিতে শেষ মুহূর্তের লড়াই

পরবর্তী

আইসোলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

পরবর্তী

আইসোলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

৫৫ বছরে শাহরুখ: করোনাকালে ভক্তদের ভার্চুয়াল আয়োজন

সর্বশেষ

স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT