চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৭
বিনোদন
A A
রেজওয়ানা চৌধুরী বন্যা

রেজওয়ানা চৌধুরী বন্যা

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ২০১৭’ পাচ্ছেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর হাতে এই পদক তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এই খবরে দারুণ খুশি হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ রোববার ২৩ জুলাই সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন একটি সম্মান পাচ্ছি, খুব ভালো লাগছে। অসম্ভব সম্মানের ব্যাপার। ফিরোজা বেগম নিজেও একজন গুণী ব্যক্তিত্ব ছিলেন। নজরুলসংগীতে তার যথেষ্ট অবদান রয়েছে। তার নামে এই পদক। আমি নিজেকে খুব সম্মানিত মনে করছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী) এবং এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফিরোজা বেগম ট্রাষ্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। বিশেষ বক্তৃতা দেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আয়োজনের দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন রাজু আলীম।

নতুন প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের আদর্শ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে গঠিত হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাষ্ট ফান্ড’। এই ফান্ডের উদ্যোগে ২০১৬ সাল থেকে প্রবর্তন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’। প্রথম বছর এই পদক পেয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেজওয়ানা চৌধুরী বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ‘অবসর ভাতা’ চালু বিষয়ে যে আশার কথা জানালেন তথ্যমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ: স্পিকার

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

এপ্রিল ১৮, ২০২৬

‘আমি অনেক বড় হয়েছি, কিন্তু বাবা, আজ তুমি নেই’

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT