চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরোজা বেগম স্বর্ণপদক গ্রহণ করলেন সাবিনা ইয়াসমিন

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:২৪ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৬
বিনোদন
A A

ফিরোজা বেগম স্বর্ণপদক লাভ করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে গুনী এ শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এসিআই ট্রাস্ট ফান্ডের পৃষ্ঠপোষকাতায় সাবিনা ইয়াসমিনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের কৃতি শিক্ষার্থী পার্থ প্রতীম মিত্র এবং ওই বিভাগের একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

Banglabid

পদক প্রাপ্তির পর সাবিনা ইয়াসমিন তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন: ফিরোজা বেগম এমন একজন শিল্পী যে একবার তার গান শুনেছেন সেই তার গুনভক্ত হয়ে গিয়েছে। আমি নিজেও তার ভক্ত ছিলাম। প্রথমবারের মতো এই পদ প্রদান এবং আমার প্রাপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্তন ছাত্রী হিসেবে আমি নিজেকে গৌরব বোধ করছি। আজ আমার জীবনের বিশেষ একটি দিন। 

স্মৃতিপদ প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আজ একজন কিংবদন্তী শিল্পীর স্মৃতিপদক পেলেন আরেক জীবন্ত কিংবদন্তী শিল্পী।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সঙ্গীতের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে গান আমাদের পথ দেখিয়েছে। আমরা সবাই জর্জ হ্যারিসনের কনসার্টের কথা জানি। যে একটি কনসার্ট বাংলায় পাক-বাহিনীর গণহত্যার খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিলো।  সঙ্গীতের গুরুত্ব তুলে ধরতে গিয়ে স্যার আইনস্টাইনের একটি উক্তি টেনে এনে উপাচার্য বলেন: আইনস্টাইন এক সময় বলেছিলেন, আমি যদি আজকের এ পর্যায়ে না আসতাম তাহলে অবশ্যই পেশাদার সঙ্গতি শিল্পী হতাম। এটাতেই বোঝা যায় সঙ্গতের গুরুত্ব কতো খানি। রেজওয়ান চৌধুররী বন্যার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই- এক কিংবদন্তী শিল্পীর স্মৃতিপদক ঢাকা বিশ্ববিদ্যালয় তুলে দিচ্ছে আরেক কিংবদন্তী শিল্পীর হাতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরলোকে হাজার চুরাশির মা ‘মহাশ্বেতা দেবী’

পরবর্তী

ফিরোজা বেগম স্বর্ণপদক গ্রহণ করলেন সাবিনা ইয়াসমিন

পরবর্তী

রামপাল বিরোধী মিছিলে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া

রামপাল বিরোধী মিছিলে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT