২৮ জুলাই নজরুল সংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের জন্মদিন। শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে চ্যানেল আই।
সকাল ৭:৩০ মিনিট থেকে ৯ টা পর্যন্ত ফিরোজা বেগম স্মরণে ‘গানে গানে সকাল শুরু’র’ বিশেষ পর্ব। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তার ভাই আনিস-উদ-দৌলা’র মেয়ে শিল্পী সুস্মিতা আনিস। ফিরোজা বেগমকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি সুস্মিতা গাইবেন শিল্পীর জনপ্রিয় সব গান।
দুপুর ১২:২০ মিনিটে ‘তারকা কথন’ অনুষ্ঠানের পুরোটা জুড়েই থাকবে ফিরোজা বেগমকে নিয়ে কথোপকথন। অংশ নেবেন ফিরোজা বেগমের দুই সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ এবং হামিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিরোজা বেগম স্বর্ণপদক-২০১৬’ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রথমবারের মত ফিরোজা বেগম স্বর্ণপদক পাবেন সংঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন।
‘ফিরোজা বেগম স্বর্ণপদক-২০১৬’ সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি পরিকল্পনা পরিচালনা দায়িত্বে রয়েছেন চ্যানেল আই’র প্রোগ্রাম ম্যানেজার রাজু আলীম।







