চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরোজা বেগমের জন্মদিনে গুগল ডুডলের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি, বিনোদন, শিল্প সাহিত্য
A A
ফিরোজা বেগম-গুগল ডুডল

বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে টেক জায়ান্ট গুগল প্রকাশ করেছে নতুন ডুডল।

ডুডলে দেখা যায় ফিরোজা বেগম, চোখ বুজে শান্ত ভঙ্গিতে গান গাইছেন। তার সামনে মাইক্রোফোন।

সোনালি দিনের সোনালি গানের শিল্পীর ছবি ফুটিয়ে তুলতে সেই ডুডলে ব্যবহার করা হয়েছে রাজকীয় সোনালি ও ভেলভেট লাল রঙ।

ডুডলটিতে ক্লিক করলে একটি গুগল সার্চ রেজাল্ট পেজ চালু হয়ে যায়। সেখানে ফিরোজা বেগমের গাওয়া গানসহ তার সম্পর্কে নানা তথ্য ও প্রতিবেদনের লিংক রয়েছে।

সমগ্র ভারতীয় উপমহাদেশে ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকরূপ হিসেবে বিবেচনা করা হয়।ফিরোজা বেগম-গুগল ডুডল

ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা।

Reneta

শৈশবেই ফিরোজার সঙ্গীতের প্রতি আগ্রহের শুরু। ১৯৪০-এর দশকে তার সঙ্গীত ভুবনে প্রথম পদার্পণ। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ফিরোজা বেগম অল ইন্ডিয়া রেডিওতে গানে কন্ঠ দেন।

১৯৪২ সালে ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে ৭৮ আরপিএম ডিস্কে ইসলামি গান নিয়ে তার প্রথম রেকর্ড বের হয়। কিছুদিন পর কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের রেকর্ড হয়।

দশ বছর বয়সে ফিরোজা বেগম কাজী নজরুলের সান্নিধ্যে আসেন এবং তার কাছ থেকে তালিম নেন। নজরুলের গান নিয়ে প্রকাশিত তার প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে।ফিরোজা বেগম-গুগল ডুডল

কাজী নজরুল অসুস্থ হওয়ার পর ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের ব্যবস্থা নেন।

পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ৩৮০টির বেশি একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছেন। নজরুল সঙ্গীত ছাড়াও তিনি আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাতসহ বিভিন্ন ধরনের গানে কন্ঠ দিয়েছেন। জীবদ্দশায় তার ১২টি এলপি, ৪টি ইপি, ৬টি সিডি ও ২০টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে।

১৯৫৪ সাল থেকে তিনি কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৫৫ সালে সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় তার। ১৯৬৭ সালে ঢাকায় ফিরে আসেন।

১৯৭২ সালে কলকাতায় বঙ্গ-সংস্কৃতি-সম্মেলন-মঞ্চে কমল দাশগুপ্তের ছাত্রী ও সহধর্মিণী হিসেবে তিনি ছিলেন মুখ্যশিল্পী। দু’জনের দ্বৈতসঙ্গীত সকল শ্রোতা-দর্শককে বিমোহিত করেছিল।

শিল্পচর্চায় অসাধারণ অবদানের জন্য ১৯৭৯ সালে বাংলাদেশের দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসাবে পরিচিত ‘স্বাধীনতা পুরস্কার’ দেয়া হয় তাকে। এছাড়াও তিনি একুশে পদক, নেতাজী সুভাষ চন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণপদক, সেরা নজরুল সঙ্গীতশিল্পী পুরস্কার (একাধিকবার), নজরুল অ্যাকাডেমি পদক, চুরুলিয়া স্বর্ণপদক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত হন।ফিরোজা বেগম-গুগল ডুডল

ফিরোজা বেগম জাপানের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিবিএস থেকে গোল্ড ডিস্ক এবং ২০১১ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১২ সালের ১২ এপ্রিল তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে ‘বঙ্গ সম্মান’ পুরস্কার গ্রহণ করেন।

কিডনি জটিলতায় ২০১৪’র ৯ সেপ্টেম্বর রাত ৮.২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান ফিরোজা বেগম।

ফিরোজা বেগমের তিন সন্তান তাহসিন, হামিন ও শাফিনের মধ্যে হামিন ও শাফিন রক ব্যান্ডদল মাইলসের সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলগুগল ডুডলফিরোজা বেগমলিড বিনোদনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT