চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০১৮: বলিউডে বিয়ের ধুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বছর পেরিয়ে আরেকটি নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে সর্বত্র। একইসঙ্গে ফেলে আসা বছরের হিসেব নিয়ে বসেছেন কেউ কেউ। চলতি বছরটা ছিল বলিউডের সবথেকে আকর্ষণীয় বছর। কারণ এ বছরের মাঝামাঝি থেকেই বলিউডে শুরু হয়েছে বিয়ের ধুম। তাও আবার যেন তেন কোন তারকাদের বিয়ে নয়, বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় তারকারাই বসেছেন এবার বিয়ের পিঁড়িতে বসেছেন। নতুন বছরকে বরণ করে নেওয়ার আগে দেখে নেওয়া যাক ২০১৮ সালে বলিউডের কারা বিয়ে করেছেন:



সোনম কাপুর-আনন্দ আহুজা:
 বিয়ের এই তালিকায় সবার প্রথমে নাম আসে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার। দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে দীর্ঘদিনের প্রেম করার পর গত ৮ মে বিয়ে করেন সোনম। সোনমের খালা ইন্টেরিয়র ডিজাইনার কবিতা সিংয়ের ‘রকডেল বাংলো’-তে শিখ রীতি অনুসারে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে বলিউডের প্রায় সমস্ত তারকারা উপস্থিত ছিলেন এবং তারা জমিয়ে নাচ গানও করেন। বিয়ের রিসেপশনে সালমান খান, শাহরুখ খানসহ বাবা অনিল কাপুরকেও নাচতে দেখা গিয়েছিল, সাথে উপস্থিত ছিলেন কনের মাও।

নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি: সোনম ও আনন্দর বিয়ে উৎসবে সবাই যখন মত্ত ছিলেন, ঠিক সেই সময় সোনমের বিয়ের একদিন পর গত ১০ মে চুপিসারে বিয়ে করেন অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদি। দিল্লীর এক মন্দিরে শিখ রীতিতে তাঁদের বিয়ে হয়। নেহার বয়স ৩৮, অঙ্গদ বেদির বয়স ৩৫। সম্প্রতি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন নেহা।

দীপিকা পাডুকন ও রণবীর সিং: চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল বি-টাউনের অন্যতম সেরা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের। ইতালির লেক কোমোতে গত ১৪ এবং ১৫ নভেম্বর ডেস্টিনেশন ওয়েডিং সম্পন্ন করেন আলোচিত এই জুটি। প্রথমে কন্নড় এবং পরে সিন্ধি রীতি অনুসারে সম্পন্ন হয় তাদের বিয়ে।  এই বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু সহ পরিবারের সকলকে উপস্থিত থাকতে দেখা গেছিল। সেই সাথে আয়োজন করা হয়েছিল তিনটি রিসেপশনের। আলাদা ভাবে আয়োজন করা মুম্বাইয়ের যে রিসেপশনের আয়োজন করা হয়েছিল তাতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খানসহ পুরো বলিউড জগতের প্রায় সকলেই উপস্থিত ছিলেন।

Reneta

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস: বলিউডের সবচেয়ে রাজকীয় বিয়ে হিসেবে এবছর খ্যাতি পেয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাসের বিয়ে। রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে পাঁচদিন ব্যাপি বিয়ের রাজকীয় অনুষ্ঠান সম্পন্ন করেন জনপ্রিয় এই জুটি। রণবীর-দীপিকার মত তারাও দুই রীতিতে বিয়ে করেন। প্রথম খ্রিস্টান ও পরে হিন্দু রীতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। এছাড়া ইতোমধ্যেই তাদের তিনটি রিসেপশন সম্পন্ন হয়েছে এবং সেই সাথে খুব জলদি তারা তাদের হলিউডের বন্ধুদের জন্যও বিশেষ একটি রিসেপশনের আয়োজন করবে।

কপিল শর্মা ও গিনি চাতার্থ:  এছাড়াও এবছর বিয়ের পিঁড়িতে বসলেন কমেডি অভিনেতা কপিল শর্মা।দীর্ঘদিনের বান্ধবী গিনি চাতার্থের সঙ্গে ১২ ডিসেম্ব্র বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা। ভারতের অমৃতসরে অবস্থিত একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। পর পর দুইটি অনুষ্ঠানের মধ্যদিয়ে গাঁটছড়া বাঁধেন তারা। ভারতের পাঞ্জাবের শিখ রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন গিনি-কপিল। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়, বন্ধু ও কপিল অনুষ্ঠানের সংশ্লিষ্টরা। তাদের বিয়েতে গান গেয়েছেন রিচা শর্মা। বিয়েতে বর-কনে দুই জনই পরেন তাদের ঐতিহ্যবাহী পোশাক।


হিমেশ রেশমিয়া-সোনিয়া কাপুর:
নেহা ধুপিয়ার একদিন পরেই গত ১১ মে দ্বিতীয় বিয়ে করেন সংগীতশিল্পী হিমেশ রেশামিয়া। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী সোনিয়া কাপুর। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত গোপনেই তাঁদের বিয়ে হয়। হিমেশের প্রথম স্ত্রীর নাম কমল রেশামিয়া। প্রায় ২২ বছর একসঙ্গে থাকার পর ২০১৭ সালের জুনে বিচ্ছেদ হয় তাঁদের। সয়াম নামে তাঁদের ২০ বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে।


মিলিন্দ সোনম-অঙ্কিতা কোনওয়ার: 
প্রায় বছর তিনেক প্রেম করার করার পর গত ২২ এপ্রিল বিয়ে করেন মডেল ও অভিনেতা মিলিন্দ সোমান। কনে বিমান বালা অঙ্কিতা কনোয়ার। মিলিন্দের সঙ্গে অঙ্কিতার বিয়ে নিয়ে গণমাধ্যমগুলো ছিল সরগরম। কারণ পঞ্চাশোর্ধ মিলিন্দের স্ত্রী অঙ্কিতার বয়স মাত্র ২৫ বছর। বিয়ে নিয়ে ইন্টারনেটে ব্যাপক তাচ্ছিল্যের স্বীকার হয়েছেন মিলিন্দ। তবে এটি তাঁর প্রথম বিয়ে নয়। ২০০৬ সালে  মেলিন জাম্পোনাই নামে ফরাসী এক অভিনেত্রীকে বিয়ে করেছিলেন মিলিন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবিয়েলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT