চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০১৮: বলিউডে খান রাজত্বে পতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বলিউড যেন খানদের রাজত্ব ছিল এতদিন। সালমান খান, শাহরুখ খান, আমির খানের দাপটে অন্য অভিনেতাদের বলিউডে জায়গা করাই মুশকিল ছিল। কিন্তু, এবছরটা খানদের জন্য বেশ হতাশাজনক ছিল। বলা হচ্ছে ২০১৮ সাল হলো খান সাম্রাজ্যের পতনের বছর।

এবছর প্রথমে হতাশ করেছেন সালমান খান। জুনে মুক্তি পাওয়া বড় বাজেটের ছবি ‘রেস-থ্রি’ দর্শক টানতে পারেনি হলে। ৫২ বছরের বলিউড সুপারস্টার সালমান খান নাকি অ্যাকশন দৃশ্যগুলোয় একেবারেই ব্যর্থ হয়েছেন। অনেক সমালোচক এই ছবির জন্য নম্বর দিয়েছেন ৫-এর মধ্যে ১ অথবা ২। সালমান খান ছাড়াও ছবিতে আরও ছিলেন অনিল কাপুর, জ্যাকুলিন ফারনান্দেজ, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সালিম, ফ্রেদি দারুওয়ালা।

এরপরে আমির এলেন তার ঐতিহাসিক ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে। ছবিটি নিয়ে প্রচুর লুকোচুরি করা হয়েছিল। আমির খান ছাড়াও অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ এর মত বড় বড় তারকারাও ছিলেন। এই ছবি মুক্তি পেয়েছে নভেম্বরে। কিন্তু ‘থাগস অব হিন্দুস্তান’ দর্শক এবং সমালোচকদের চরমভাবে হতাশ করেছে। হলিউডের অনুকরণ মনে করছেন অনেকেই। প্রচুর ট্রল হয়েছে ছবিটি নিয়ে। ছবির মোট বাজেট ছিল ৩০০ কোটি রুপি। মূলধনের অর্ধেক উঠেছে অনেক কষ্টে। দর্শকরা তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেয়ার জন্য এবং প্রেক্ষাগৃহের প্রদর্শকরা তাদের আর্থিক ক্ষতির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

বাকি থাকলেন শাহরুখ খান! তিনিও হতাশ করেছেন ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘জিরো’ ছবিটি নিয়ে। ছবিটি দেখে দর্শকরা সময় এবং অর্থের অপচয় মনে করছেন। ৫-এর মধ্যে ২ অথবা ৩ দিয়েছেন দর্শক ও সমালোচকরা। শাহরুখ বামন চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। কিন্তু ছবির গল্প ভালো লাগেনি দর্শকদের কাছে। আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ ছবির সাফল্য এনে দিতে পারেননি। সব মিলিয়ে ‘জিরো’ ছবিটি ‘জিরো’ই থেকে গিয়েছে দর্শকের কাছে।

খানদের রাজত্ব ভেঙ্গে পড়ায় হিট এর তালিকায় এবার উঠে এসেছে নতুন তারকাদের নাম। আয়ুশমান খুরানা, রাজকুমার রাও, ভিকি কৌশল মুগ্ধ করেছেন দর্শকদের। আর বরাবরের মতো রণবীর সিং এর নামের পাশে ছিল ‘হিট’ তকমা। ‘পদ্মাবত’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেও তিনি ছিলেন আলোচনার শীর্ষে। আর বহুদিন পর হিট হলো রনবীর কাপুরের ছবি। ‘সঞ্জু’ ছবিতে দর্শকদের মুগ্ধ করতে পেরেছেন তিনি।

এবছর খানরা লাইম লাইটে আসতে পারেননি। চলচ্চিত্র সমালোচকদের মতে এখন আর তারকা খ্যাতি দর্শকদের মুগ্ধ করে না। দর্শক দেখে গল্প এবং নির্মাণ কৌশল। নতুন প্রজন্মের দর্শকদের কাছে টিকে থাকতে হলে শুধু ‘খান’ পরিচয়ে চলবে না আর। তাদেরকে শক্তিশালী গল্প নিয়ে হাজির হতে হবে। নাহলে সত্যিই শেষ হয়ে যাবে তাদের ২৫ বছরের রাজত্ব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানলিড বিনোদনশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT