চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০১৫’র কৃষি

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৩:৪০ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
কৃষি
A A

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ, এ খবর দিয়ে শুরু হয়েছিলো ২০১৫। ফল উৎপাদনেও এ সময় সবচেয়ে ভালো করেছে বাংলাদেশ। আবার ইলিশ উৎপাদনকারীদের মধ্যে কেবল বাংলাদেশেই ইলিশ উৎপাদন বেড়েছে। জিঙ্কসমৃদ্ধ ধানের নতুন জাতও এসেছে ২০১৫ সালে। খরা, বন্যা এবং লবনাক্ততাসহিষ্ণু ধানের বীজ আনার খবরও জানিয়েছে ইরি। 

জাতীয় উৎপাদন জিডিপিতে কৃষির অবদান কমতে কমতে ২০ শতাংশের নীচে চলে গেছে। তাতে কি, বাংলাদেশের অর্থনীতিতে সার্বিকভাবে কৃষির গুরুত্ব মোটেও কমেনি। বরং দিনকে দিন কৃষির বৈচিত্র্য এবং উৎপাদনে ধারাবাহিক সাফল্য শক্তিশালী করছে সমৃদ্ধ কৃষি অর্থনীতির ভিত। সার, বীজ, কীটনাশক, ডিজেলসহ কৃষির উপকরণ কৃষকের কাছে সহজে পৌঁছে দেয়ার কৃতিত্ব অবশ্যই সরকারের। এর ফলও মিলেছে বোরোতে বাম্পার উৎপাদন। পরিসংখ্যান ব্যুরো বলছে গতবারের মতো একই রকম উৎপাদন হবে আমনে। শুরু হয়েছে বোরো আবাদ। কৃষির উপকরণ নিয়ে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি এখনো। বড় কোনো দুর্যোগ না হলে ভালো ফলনের আশা নতুন বছরে। তবে এতো ভালোর পরও নতুন উদ্বেগ, দেশের কৃষি উৎপাদন কি সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে?

কৃষি অর্থনীতিবিদ ডক্টর শামসুল আলম বলেন, যেভাবে ভেবেছিলাম সেটা বেড়েছে বটে কিন্তু প্রান্তিকভাবে বাড়েনি। কৃষিতে এখন প্যারাডাইম শিফট প্রয়োজন। আমূল পরিবর্তন প্রয়োজন। কৃষিকে এখন আমাদের হাইটেক কৃষিতে নিতে হবে। 

উপকরণ সহায়তার মতো বিশাল অংকের কৃষি ঋণ এবারো কৃষকের পাশে আছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, এবার আমরা ১৬ হাজার চারশ কোটি টাকার কৃষিঋণের টার্গেট করেছি এবং তিন মাসেই আঠাশ শতাংশ পূরণ করে ফেলেছি। 

কৃষিখাতে ২০১৫ সালে বেশ কয়েকটি ভালো খবর এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র কাছ থেকে। ফল উৎপাদন বৃদ্ধির হারে শীর্ষে বাংলাদেশ। আম এবং পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৭ম ও ৮ম। সার্বিকভাবে অবস্থান ২৮তম। ২০২২ সালে মাছ উৎপাদনে যে ৪টি দেশ ভালো করবে তাতে আছে বাংলাদেশের নাম। এফএও’র সহযোগিতায় সবচেয়ে বড় চেইন ওয়ালমার্টে আম রপ্তানি শুরু হয়েছে এ বছরই। মাছ নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিস বলেছে, যে ১১টি দেশে ইলিশ মাছ পাওয়া যায় বাংলাদেশ বাদে বাকি সব দেশেই ইলিশের উৎপাদন কমেছে। 

এফএও সহকারী মহাপরিচালক কুন্দাভী কারিদিসান বলেন, বাংলাদেশে চালের উৎপাদন তিন গুণ বৃদ্ধি পেয়েছে, এদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।  

বহুমুখী প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে এমন একটি নতুন ধানের জাত উদ্ভাবনের কথা জানিয়েছে ধান গবেষণার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইরি। ইরির বিদায়ী মহাপরিচালক ডক্টর রবার্ট জেইলার বলেন, এখানে খুবই উন্নতি ঘটছে। হয়তো খুব শিঘ্রই নতুন কোনো জাতের ধান উৎপাদন হবে। 

২০১৫ সালেই বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জিংক সমৃদ্ধ ধানের নতুন জাত ব্রি-৭২ এর বীজ ছেড়েছে বাজারে। পক্ষে-বিপক্ষে যুক্তি তর্ক এড়িয়ে বিটি বেগুন মাঠ পর্যায়ে চাষের অনুমতিও এসেছে এবছরই। চাল আমদানি নিরুৎসাহিত করতে দুই দফায় ২০ শতাংশ শুল্ক বসানোও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তারপরও নিম্ন মানের চাল আমদানী অব্যাহত থাকা এবং কৃষক ধানের প্রকৃত দাম না পাওয়া সরকারকে বিব্রত করেই গেছে। আরেকটি বিব্রতকর ঘটনা ছিলো নিম্ন মানের গম আমদানির অভিযোগ।

ট্যাগ: কৃষি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি ও পাকিস্তানের সুর এক কেনো?

পরবর্তী

যে তারকারা থার্টি ফার্স্ট নাইট মাতাবেন

পরবর্তী

যে তারকারা থার্টি ফার্স্ট নাইট মাতাবেন

ডান্ডা-গুন্ডার নির্বাচন করার পাঁয়তারা চলছে: খালেদা জিয়া

সর্বশেষ

কাগজপত্র নেই, সাইপ্রাস-গ্রিস-বুলগেরিয়া থেকে ফেরত ৪০ বাংলাদেশি

আগস্ট ২৭, ২০২৬

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT