চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে আসুন সুরের ভুবনে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪৭ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
সম্পাদকীয়
A A
আহমেদ ইমতিয়াজ বুলবুল

আহমেদ ইমতিয়াজ বুলবুল

কিংবদন্তী গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের শারীরিক অবস্থা নিয়ে ভালো খবর দিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকরা। তারা বলছেন, শনিবার আহমেদ ইমতিয়াজের হৃদযন্ত্রে দুটি রিং পরানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

হৃদযন্ত্রে ৮টা ব্লক ধরা পড়ার পর গত ১৬ মে অভিমানী এ শিল্পী অনেকটা হতাশা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছিলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি। তবে এর জন্য কারো সহায়তা লাগবে না। কোনো সরকারি সাহায্য বা শিল্পী, বন্ধু বান্ধব সাহায্য আমার দরকার নাই। আমি একাই যথেষ্ট।’

‘শুধু অপারেশন-এর পূর্বে ১০ সেকেন্ড এর জন্য বুকের মাঝে বাংলাদেশের পতাকা এবং কোরান শরিফ রাখতে চাই। আর, তোমরা আমার জন্যে শুধু দোয়া করবে। কোনো ভয় নাই।’

Banglabid

তার এমন আবেগঘন স্ট্যাটাসের পর গুণী এই সংগীত ব্যক্তিত্বের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা বাইপাসের পরিবর্তে রিং পরানোর সিদ্ধান্ত নেন।

সফলভাবে আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে রিং পরানোর পর পরিবার দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছে। আমরা জানি, না বললেও তার মতো মানুষের সুস্থতার জন্য বহু ভক্ত দোয়া করেছেন। তার সুস্থতা পুরো দেশের জন্যই মঙ্গলের, অানন্দের।

আমরা দেখেছি, আহমেদ ইমতিয়াজ বুলবুলের অসুস্থতার কথা শুনে পুরো দেশের সংগীতানুরাগীদের ওপর যেন আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু এখনকার খবর তাদের মনে আশা জাগিয়েছে। নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে আবারো নিজের সংগীতের ভুবনে ফিরে আসবেন। তার প্রাণবন্ত উপস্থিতি উজ্জীবিত করবে ভক্তকূলকে।

Reneta

আমরা মনে করি, যিনি ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেন, যুদ্ধের ময়দানে থেকে দেশকে শত্রুমুক্ত করে লাল-সবুজের পতাকা উড়াতে পারেন; সেই আহমেদ ইমতিয়াজ বুলবুল অবশ্যই জীবনের যুদ্ধে জয়ী হবেন। আমরাও তার সুস্থতা কামনা করি। বাংলাদেশের সংগীত আপনার ফিরে আসার অপেক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুষমা স্বরাজকে বহনকারী বিমানের সংযোগ বিচ্ছিন্ন ছিল

পরবর্তী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

পরবর্তী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

এক উইকেট পেতে ‘পাঁচ বোলার’

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT