চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরলেন স্মিথ, ছেঁটে ফেলা হল খাজাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মার্নাস লাবুশেনের উত্থানে শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। অ্যাশেজের চতুর্থ টেস্ট থেকে ছেঁটে ফেলা হয়েছে উসমান খাজাকে। আর মাথার আঘাতজনিত চোট কাটিয়ে এই টেস্টেই ফিরছেন স্টিভেন স্মিথ।

মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ড টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছেন অস্ট্রেলীয় নির্বাচকরা। খাজার সঙ্গে সেই দলে জায়গা পাননি পেসার জেমস প্যাটিনসন। আর একাদশে জায়গা পাওয়ার জন্য লড়বেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও পিটার সিডল।

প্রথম তিন টেস্টে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমেও ২০.৩৩ গড়ে ১১৬ রানের বেশি করতে পারেননি খাজা। ডার্বিশায়ারের বিপক্ষে গত সপ্তাহে ৭২ রানের একটি ইনিংস খেললেও তাই মন ভরাতে পারলেন না নির্বাচকদের।

অন্যদিকে স্মিথের বদলী হিসেবে চারে নেমে ধৈর্যের প্রমাণ রেখেছেন লাবুশেন। তিন ইনিংসে করেছেন ২১৩ রান। স্মিথ ফেরায় তাকে দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারের তিনে। চারে অবধারিতভাবেই আছেন স্মিথ।

ওপেনিংয়ে দুই বাঁহাতি মার্কাস হ্যারিস ও ডেভিড ওয়ার্নারের উপরেই ভরসা রাখছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। খাজা বাদে ব্যাটিং লাইনে অদলবদলের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে পরিবর্তন আসতে পারে পেস অ্যাটাকে।

ওল্ড ট্রাফোর্ড টেস্টে অস্ট্রেলিয়া দল
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, পিটার সিডল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।

ট্যাগ: অ্যাশেজ ২০১৯উসমান খাজালিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমালোচনার মুখে রাণু মণ্ডলের মেয়ে জানালেন নানা কথা

পরবর্তী

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া ৩ জনের অবস্থান জানে না সরকার’

পরবর্তী
বঙ্গবন্ধু হত্যা মামলা-বঙ্গবন্ধুর খুনী-মৃত্যুদণ্ড

'বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া ৩ জনের অবস্থান জানে না সরকার'

‘দুদকের ভাবমূর্তি নষ্ট করেছে বাছির’

সর্বশেষ

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT