চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরবেন, বিশ্বাসটা বিজয়ের ছিলই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট; অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হল দেশে। ফিট হয়ে ওঠার আগেই ওপেনিংয়ে জায়গা পাকা করে ফেলেন সৌম্য সরকার। তাতে ধীরে ধীরে আড়ালেই যাচ্ছিলেন এনামুল হক বিজয়। জাতীয় দলে হারানো সেই জায়গাটা ফিরে পেতে সময় লেগে গেল প্রায় তিন বছর। ধারাবাহিকতার অভাবে ওয়ানডে দল থেকে সৌম্য বাদ পড়লেন, আর বিজয়ের সুযোগ মিলল মূল স্কোয়াডে।

শেষ দুই মৌসুম ঘরোয়া ক্রিকেটে রানের ফল্গুধারা ছুটিয়ে ত্রিদেশীয় সিরিজের ১৬ সদস্যের দলে ওপেনার হিসেবেই জায়গা ফিরে পেয়েছেন বিজয়। একাদশে সুযোগ মিললে তার সামনের লক্ষ্য বাংলাদেশ দলকে ভাল ভাল ইনিংস উপহার দেয়া। সঙ্গে জায়গাটা পাকা করা।

লম্বা বিরতি গেছে। সেটাকে মনে রাখতে চান না। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে যাওয়ার পরও যখন ডাক আসছিল না, তখনই তো একমুহূর্তের জন্যও বিশ্বাস হারাননি। এবার সময় সামনে তাকানোর। জাতীয় দলে ফেরার উচ্ছ্বাস জানাতে গিয়ে বললেন, ‘অনেকদিন পর জাতীয় দলে ফিরে ভাল লাগছে। যেমন রান করেছি, তাতে আত্মবিশ্বাসী ছিলাম যে দলে ফিরবো।’

ঘরোয়া ক্রিকেটে এ মৌসুমে রানের বন্যা বইয়ে দেন বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেটে চলতি মৌসুমে তার ব্যাট থেকে আসে হাজারেরও বেশি রান। এরমধ্যে আছে দুটি ডাবল সেঞ্চুরিও। ৫০ ওভারের ক্রিকেটেও তার ব্যাট ছিল ক্ষুরধার। বিপিএলে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়ে করেন সাবলীল ব্যাটিং।

২০১২ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক বিজয়ের। নিজের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি (১২০ রান) হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৩০টি ওয়ানডে খেলেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT