চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরছেন এরিকসেন, খেলবেন ব্রেন্টফোর্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত ইউরোয় ফিনল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে শঙ্কার মেঘ জমিয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। ডেনমার্ক তারকার জীবন শঙ্কা ছিল। বুকে কৃত্রিম ডিভাইস বসানোয় শেষ হতে চলেছিল ক্যারিয়ারই। সুখবর হল, সব কাটিয়ে আবারও ফুটবলে ফিরছেন এরিকসেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের সঙ্গে চলতি ২০২১-২২ মৌসুমের বাকি সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এরিকসেন। আসছে জুনে শেষ হবে চলতি মৌসুম। সেই হিসেবে পাঁচ মাস ব্রেন্টফোর্ডের ডেরায় থাকছেন ড্যানিশ তারকা।

২৯ বছর বয়সী এরিকসেন ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি শুরু করার জন্য মুখিয়ে আছি। আশা করি খুব জলদি আপনাদের সবাইকে দেখতে পাবো।’

ব্রেন্টফোর্ড কোচ থমাস ফ্রাঙ্ক বলেছেন, ‘আবার ক্রিস্টিয়ানের (এরিকসেন) সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। শেষবার তাকে অনেককাল আগে কোচিং করিয়েছিলাম। তার বয়স তখন ছিল ১৬ বছর। তারপর থেকে অনেককিছু ঘটেছে। সারা ইউরোপের সব ট্রফি জিতেছে এবং ডেনিশ জাতীয় দলের তারকা হয়ে উঠেছে।’

‘ব্রেন্টফোর্ডে আমরা একজন বিশ্বমানের খেলোয়াড়কে আনার অবিশ্বাস্য সুযোগ পেয়েছি। নে সাত মাস ধরে কোনো দলের সাথে প্রশিক্ষণ নেয়নি, কিন্তু নিজে অনেক কাজ করেছে। সে ফিট, কিন্তু আমাদের তাকে ম্যাচের জন্য ফিট করতে হবে। তাকে সর্বোচ্চ স্তরে ফিরে যেতে খেলোয়াড় এবং কর্মীদের সাথে কাজ করতে দেখার জন্য মরিয়া হয়ে আছি।’

‘নিজের সেরা সময়ে ক্রিস্টিয়ানের মাঠের খেলা নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। সে সঠিক পাস খুঁজে পেতে পারে এবং গোলের জন্য (প্রতিপক্ষের কাছে) হুমকি।’

Reneta

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বুকে ইমপ্লান্টেবল কার্ডিওভারটার ডিফিব্রিলেটর (আইসিডি) ডিভাইস ব্যবহার করছেন এরিকসেন। এটি শরীরে বহন করা অবস্থায় ইতালীয় মেডিকেল কর্তৃপক্ষ সিরি আ’তে খেলা নিষিদ্ধ করে। গত মাসে সমঝোতার ভিত্তিতে ইন্টার মিলান ছাড়তে হয় এরিকসেনকে।

ইপিএলে এধরনের কোনো নিয়ম নেই। এরিকসেনের তাই মাঠে নামতে বাধা নেই। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। খেলার উপযুক্ত বলে বিবেচিত হয়েছেন। ইংল্যান্ডে প্রথম পেশাদার ফুটবলার হিসেবে আইসিডি লাগানো অবস্থায় খেলার নজির গড়তে চলেছেন ড্যানিশ তারকা।

২০১০ সালে ডাচ ক্লাব আয়াক্সে এরিকসেন পেশাদার ফুটবল শুরু। ২০১৩ সালে টটেনহ্যাম হটস্পারে যোগ দেন। ২০২০ সালে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে যান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলএরিকসেনডেনমার্কডেনিশব্রেন্টফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT