চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফটি তুলে ইয়াসিরকে নিয়ে ঝড় তুলেছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটে দারুণ শুরুর পর দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। পরে ইয়াসির আলীকে নিয়ে দারুণ এক জুটিতে সংগ্রহ দুইশ পার করে নিয়েছেন সাকিব আল হাসান। তুলে নিয়েছেন ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৩ উইকেটে ২২৩ রান তুলেছে বাংলাদেশ। ৫৭ বলে ৭০ রান করে অপরাজিত আছেন সাকিব আল হাসান। ফিফটি ছাড়ানো জুটিতে তাকে সঙ্গ দিচ্ছেন ইয়াসির, ডানহাতি ব্যাটারের সংগ্রহ ৩৯ বলে ৪১ রান।

টস হেরে ব্যাটিংয়ে রেকর্ড উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল ও লিটনের ব্যাট থেকে আসে ৯৫ রান। যা সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। আগেরটি ছিল ২০০৮ সালে, ইমরুল কায়েসকে নিয়ে তামিমের ৪৬ রান।

দলীয় শতরানের আগে ফেলুকোয়ওর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। টাইগার দলনেতার ব্যাট থেকে আসে ৪১ রান। ৬৭ বলের ইনিংসটি সাজান ৩ চার ও এক ছক্কায়।

৯ রানের ব্যবধানে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে ফেরেন লিটন। মহারাজের বলে বোল্ড হওয়ার আগে ড্যাশিং ওপেনার হাঁকান পাঁচটি চার ও একটি ছক্কা। পরে মুশফিক এসে যোগ করতে পারেন ৯ রান।

প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে খরুচে কেশব মহারাজ, নিয়েছেন দুটি উইকেট। নিজের কোটার সব ওভারে এ স্পিনার খরচ করেছেন ৫৬ রান। একটি উইকেট নিয়েছেন ফেলুকোয়ও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরতামিমবাংলাদেশলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT